মমতার ওপর পাল্টা চাপ! এফআইআর দায়ের মোদীর দলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘৃণা ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ। অসমের ডিব্রুগড়ের এক থানায় এই অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার সদস্যরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘৃণা ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ। অসমের ডিব্রুগড়ের এক থানায় এই অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার সদস্যরা।

মমতার ওপর পাল্টা চাপ! এফআইআর দায়ের মোদীর দলের

মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এনআরসি রাজনৈতিক উদ্দেশে করা হয়েছ। বিজেপি চেষ্টা করছে মানুষে মানুষে বিভেদ ঘটাতে। এরকম চলতে থাকলে, দেশে গৃহযুদ্ধ দেখা দেবে। রক্তগঙ্গা বইবে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।
জাতীয় নাগরিক পঞ্জিকরণ থেকে ৪০ লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় অসমে গৃহযুদ্ধের পরিস্থিতি বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই বিজেপি-র যুব শাখার তিন কর্মী অসমের ডিব্রুগড়ে ঘৃণা ও উত্তেজনা ছড়ানো অভিযোগ দায়ের করেন।

অসমে রাজনৈতিক লাভের জন্য, লক্ষ লক্ষ মানুষকে রাজ্যহীন করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ পাল্টা আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গৃহযুদ্ধ কথার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ভোট-রাজনীতির অভিযোগ করেছিলেন।

জাতীয় পঞ্জিকরণের প্রথম তালিকা প্রকাশের পরে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকজন আইনজীবী গুয়াহাটিতে অভিযোগ দায়ের করেছিলেন।

তবে ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার জেরে গৃহযুদ্ধের কথা বলার পর, অভিযোগের দায়েরের ঘটনা একটা অন্য মাত্রা পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+