ভূস্বর্গ থেকে সোজা চাঁদে, চন্দ্রযান-৩র পর জমিই কিনে ফেললেন জম্মুর বাসিন্দা
চাঁদের মাটিতে চড়ে বেড়াচ্ছে চন্দ্রযান-৩র প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশের যান পা রাখল। ভারতের এই সাফল্য বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। চন্দ্রযান-৩র এই সাফল্য উদযাপনে চাঁদে জমিই কিনে ফেললেন জম্মুর এক বাসন্দা।
গত ২৫ অগাস্ট চাঁদে জমি কিনেছেন ৪৯ বছরের রূপেশ মাসুন। জম্মু কাশ্মীরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি। যে জায়গায় তিনি জমি কিনেছেন চাঁদে সেটার দাম ট্র্যাক-৫৫ পার্সেল ১০৭৭২। নিউ ইয়র্কের লুনার রেজিস্ট্রি অফিসে ২৫ তারিখ তাঁর জমির রেজিস্ট্রি হয়েছে তাঁর।

চাঁদে জমি কেনার কথা জানিয়ে রূপেশ বলেছেন, একটা সময়ে হয়তো মানুষ সেখানে চাঁদে বসবাস করতে পারবে। সেকারণেই আগে থেকে তিনি তার পথ তৈরি করে রাখলেন। চাঁদের মাটিতে জলের সন্ধান শুরু করে দিয়েছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে না কি প্রচুর লিক্যুইড হাইড্রোজেন রয়েছে। তার সঙ্গে রয়েছে প্রচুর খনিজ পদার্থ। তার সন্ধানেই চন্দ্রযান-৩ সেখানে গিয়েছে।
চাঁদে জমি কেনা অবশ্য রূপেশ প্রথম নয় ইতিমধ্যেই ৬৭৫ জন সেলিব্রিটি চাঁদে জমি কিনে ফেলেছেন। সেই তালিকায় রয়েছে তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও। এবার সেই তালিকায় জুড়ল রূপেশের নামও। দেশের এই সাফল্যে উচ্ছ্বসিত রূেপশ। তিনি জানিয়েছেন অনেকদিন ধরেই তিনি পরিকল্পনা করেছিলেন। চন্দ্রযান-৩র সাফল্য তাঁকে আরও একটু এগিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications