ঔরঙ্গাবাদ-ওসমানাবাদ অতীত, কেন্দ্রের অনুমোদনে মহারাষ্ট্রের দুই শহরের পরিচয় নয়া নামে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কেন্দ্রীয় সরকরকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের তরফে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছেন।

সরকার পরিবর্তনের পর শহর তথা জায়গার নাম পরিবর্তনের সংস্কৃতি ঢুকে পড়ল মহারাষ্ট্রেও। মুসলিম নাম পরিবর্তন করে ফরে হিন্দুত্বের ধ্বজা তোলার উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। খুব সম্প্রতি শিবসেনার দল ও প্রতীক ব্যবহারের অনুমোদন পেয়েছে একনাথ শিন্ডে গোষ্ঠী। তারপরই কেন্দ্রের অনুমোদনে হল শহরের নামবদল।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ এখন অতীত। কেন্দ্রের অনুমোদনে মহারাষ্ট্রের দুই শহরের পরিচয় হল নয়া নামে। ঔরঙ্গাবাদ এখন ছত্রপতি সম্ভাজি নগর আর ওসমানাবাদ হল ধারাশিব। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন অনুসারে ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তন হয়ে গেল।

ঔরঙ্গাবাদ-ওসমানাবাদ অতীত, মহারাষ্ট্রের দুই শহর পেল নয়া নাম

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ঔরঙ্গাবাদের নামনে ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদের নাম ধারাশিব নাম নিয়ে তাদের কোনও আপত্তি নেই।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কেন্দ্রীয় সরকরকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের তরফে নাম পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছেন। সেইমতো পুরনো নামের পরিবর্তে নতুন নাম পরিচিত হতে শুরু করেছে ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহর দুটি।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টুইট বার্তায় ধন্যবদা জ্ঞাপনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের চিঠিটি সংযুক্ত করেছেন। তিনি লিখেছেন, ঔরঙ্গাবাদের নাম ছত্রপতি সম্ভাজিনগর ও ওসমানাবাদের নামে ধারাশিব করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতভাই শাহকে অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী একনাশ শিন্ডেজির নেতৃত্বে এই নয়া নাম দুটি প্রচারের বন্দোবস্ত করা হয়েছে।

এখানে উল্লেখ্য, ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনের দাবি প্রথম করেছিলেন প্রয়াত শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরে। কয়েক দশক ধরে শিবসেনার প্রতিষ্ঠাতা এই দাবি তোলার পরও নাম পরিবর্তন হয়নি। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ২০২২-এ তাঁর সরকার পতনের আগে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর শেষ মন্ত্রিসভার বৈঠকে এই নামগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের এই সিদ্ধান্ত নিয়ে মহা বিকাশ আঘাদি জোটের অন্য দুই শরিক কংগ্রেস ও এনসিপি এই সিদ্ধান্তে একেবারেই খুশি ছিল না। তা সত্ত্বেও মহারাষ্ট্র মন্ত্রিসভা ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত পাস করেছিল। এই অনুমোদন কেন্দ্রের কাছে মুলতুবি ছিল। এতদিন পর সেই নাম পরিবর্তনে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। উদ্ধবের মন্ত্রিসভার পরিকল্পনা বাস্তবায়িত হল একনাশ শিন্ডের আমলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+