জামিন মামলার শুনানি'র আগেই মণীশ সিসোদিয়া'কে গ্রেফতার করল ইডি

জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেও খালি হাতে ফিরতে হয়েছে প্রাক্তন উপ মুখযমন্ত্রীকে। যদিও জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আপ নেতা। তার আগেই নয়া মোড়

চাপ বাড়ল মণীশ সিসোদিয়া'র। আগামীকাল শুক্রবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানি রয়েছে। আর সেই শুনানির আগেই মণীশ সিসোদিয়া'কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আবগারি দুর্নীতি মামলাতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়াল ঘনিষ্ঠ আপ নেতাকে গ্রেফতার করে সিবিআই।

মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি

এরপর থেকে কয়েক দফায় জেরা পর্ব শেষে এই মুহূর্তে জেলে বন্দি রয়েছে মণীশ সিসোদিয়া।

বলে রাখা প্রয়োজন, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে গত ২৬ ফেব্রুয়ারিকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। আর তাঁর আগেই আপ নেতাকে ইডির গ্রেফতারের মধ্যে ষড়যন্ত্রই দেখছে রাজনৈতিকমহল।

তবে গ্রেফতারের আগেই এই মামলাতেই আজ বৃহস্পতিবার মণীশ সিসোদিয়া'কে জেরা করতে তিহাড় জেলে চান ইডির আধিকারিকরা। আগেই আদালতের তরফে প্রাক্তন মন্ত্রীকে জেরা করার অনুমতি দেয় ইডি। দিল্লি সরকারের দুই প্রাক্তন মন্ত্রী - মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন - বিভিন্ন অভিযোগে ইডি-সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছেন।

যদিও এই মুহূর্তে দুজনই জেলে বন্দি রয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, মণীশ সিসোদিয়া'র গ্রেফতার নিয়ে ইতিমধ্যে আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কোজরিওয়াল প্রশ্ন করেন, দিল্লির আবগারি নীতি বাতিল সংক্রান্ত মামলায় যদি উপমুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারেন, তাহলে কেন গ্রেফতার হবেন বিজেপি বিধায়ক।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রীকে একটি স্টিংয়িং নোট লেখেন তিনি। নোটের বিষয়- 'ঘুষের অভিযোগে একজন বিজেপি বিধায়কের জামিন'।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, মণীশ সিসোদিয়ার বাড়িয়ে অভিযান চালিয়ে কিছুই পাওয়া যায়নি। সিবিআই, ইডি তল্লাশি চালিয়ে ব্যর্য হয়ে সমস্ত ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হয়েছে। আর বিজেপি বিধায়কের বাড়ি থেকে প্রচুর নগদ উদ্ধার হয়েছে। তারপরও তাকে গ্রেফতার করা হয়নি। তিনি আবার আগাম জামিন পেয়ে গিয়েছেন। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কর্নাটকের এক বিধায়কের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সেই প্রসঙ্গ টেনেই বিজেপিকে আক্রমণ কেজরিওয়ালের।

বলে রাখা প্রয়োজন, মণীশ সিসোদিয়া ইস্যুতে পথে নামছে কেজরিওয়াল। দিল্লির প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন আপ সুপ্রিমো। শুধু তাই নয়, লাগাতার আন্দোলনের পথেও যাওয়ার সিদ্ধান্ত। আর এর মধ্যেই এবার প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল ইডি। সম্ভবত আগামীকাল শুক্রবার নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন ইডির তরফে জানানো হতে পারে। সেক্ষেত্রে পিছিওয়ে যেতে পারে আপ নেতার জামিনের শুনানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+