সাদা-কালোর পর এবার হলুদ ফাঙ্গাসের হানা ভারতে, এনসিআরে আক্রান্ত ১

ব্ল্যাক, হোয়াইটের পর এবার হানা দিল ইয়োলো ফাঙ্গাস, গাজিয়াবাদে আক্রান্ত এক ব্যক্তি, কতটা ভয়ঙ্কর জেনে নিন

ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের পর আরও এক মারণ ছত্রাকের হদিশ মিলল। এবার ইওলো ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ল। রাজধানী দিল্লির গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে ধরা পড়েছে ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ। ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের থেকেই ভয়ঙ্কর এই ইয়োলো ফাঙ্গাস জানিয়েছেন চিকিৎসকরা।

হানা দিল হলুদ ফাঙ্গাস

হানা দিল হলুদ ফাঙ্গাস

করোনার ধাক্কা সামলে ওঠার আগেই একের পর এক ছত্রাক হানা। ব্ল্যাক ফাঙ্গাস মহামারীর মধ্যেই হানা দিয়েছে হোয়াইট ফাঙ্গাস। তারপরেই আবার দেখা মিলেছে হলুদ ফাঙ্গাসের। দিল্লির এনসিআরে এক ব্যক্তির শরীরে থাবা বসিয়েছে এই হলুদ ফাঙ্গাস। চিকিৎসকরা চিকিৎসা শুরু করলেও এই নতুন ছত্রাকের সংক্রমণ দেখা দেওয়ায় বেশ উদ্বেগ বেড়েছে।

উপসর্গ কী

উপসর্গ কী

ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের থেকেও নাকি ভয়ঙ্কর হলুদ ছত্রাক। এমনই দাবি করেছেন চিকিৎসকরা। শরীরে আলিস্যি ভাব,ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া বা খিদে না পাওয়া এরকম একাধিক উপসর্গ দেখা দিতে পারে হলুদ ফাঙ্গাসে আক্রান্ত হলে। দৃষ্টি শক্তিতে প্রভাব ফেলা থেকে শুরু করে অরগ্যাল ফেলিওরের মতো ঘটনা ঘটতে পারে এই ছত্রাকের সংক্রমণে।

সংক্রমণের কারণ কী

সংক্রমণের কারণ কী

হলুদ ছত্রাসের সংক্রমণ মূলত দেখা দেয় অপরিচ্ছন্নতার জন্য। অতিরিক্ত আর্দ্র আবহাওয়াতেও এই ছত্রাকের সংক্রমণ ছড়াতে পারে। ৩০ থেকে ৪০ শতাংশ আর্দ্রতা থাকলেও এই ছত্রাক সংক্রমণ ঘটাতে সক্ষম। তবে করোনা আক্রান্তরাই কেবল এই ছত্রাক সংক্রমণের শিকার কিনা তা এখনও স্পষ্ট নয়।

ব্ল্যাক ফাঙ্গাস মহামারী

ব্ল্যাক ফাঙ্গাস মহামারী

করোনা আক্রান্তদের শরীরেই যেমন দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। কেন্দ্রের পরামর্শ মেনে একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহমারী ঘোষণা করেছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে রাজ্যে। করোনা আক্রান্ত যেসব রোগীদের ডায়াবেটিস রয়েছে। তাঁরাই সাধারণ এই সংক্রমণের শিকার হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+