বিজেপি নেতার পর কর্ণাটকে ফের কুপিয়ে হত্যা যুবককে, জারি ১৪৪ ধারা

বিজেপি নেতার পর কর্ণাটকে ফের কুপিয়ে হত্যা যুবককে, জারি ১৪৪ ধারা

ফের কর্ণাটকে কুপিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে এল। কর্ণাটকের ম্যাঙ্গালুরু জেলায় সুরথকলে অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি ২৩ বছরের এক যুবককে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবারই বিজেপির যুব মোর্চার এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। দুই ঘটনার মধ্যে যোগ রয়েছে বলে পুলিশ মনে করছে। রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বলে স্থানীয় প্রশাসনের তরফে আশঙ্কা করা হয়েছে। কর্ণাটকের একাধিক অঞ্চলে ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কীভাবে হত্যা করা হয় যুবককে

কীভাবে হত্যা করা হয় যুবককে

ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এস শশী কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটার কিছু পরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সুরথকলের কাছে কুষ্ণপুরা কাটিপাল্লা রোডে চার-পাঁচজন যুবক তাঁকে আক্রমণ করে। এরপরেই আক্রান্ত যুবককে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শশী কুমার জানান, এই যুবককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সুরথকল থানায় অজ্ঞান পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা যায়, হামলায় সময় আক্রান্ত যুবককের সঙ্গে একজন ছিলেন। পুলিশ প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে।

১৪৪ ধারা জারি

১৪৪ ধারা জারি

ঘটনার জেরে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করেছে। ম্যাঙ্গালুরু সিটি কমিশনারেটের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ম্যাঙ্গালুরু পুলিশের তরফে সুরথকলে যে কোনও বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের ১৪৪ ধারা চলাকালীন বাড়িতে বসে প্রার্থনা করার আবেদন করা হয়েছে। জানানো হয়েছে, শুক্রবার ওই এলাকায় কোনও মদের দোকান খোলা থাকবে না। কোনও ধরনের গুজবে কান না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের আহ্বান করা হয়েছে। ঘটনার সঙ্গে যু্ক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে ম্যাঙ্গালুপরু পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে।

বিজেপি যুবনেতাকে কুপিয়ে খুন

বিজেপি যুবনেতাকে কুপিয়ে খুন

এক সপ্তাহের মধ্যে কর্ণাটকে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যার সময় কর্ণাটকের কন্নড় জেলার বেলারো গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। দোকান বন্ধ করে ফেরার সময় বিজেপির এক যুবনেতার ওপর হামলা করা হয়। অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি বাইকে করে আসে। ধারাল অস্ত্র দিয়ে যুবনেতা প্রবীণ নেত্তারুর ওপর পিছন থেকে হামলা করে। ঘটনার পরে বিজেপির বেলারো গ্রামে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। কন্নড় জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধানে পাঁচটি দল গঠন করা হয়েছে। পাঁচটি দলের মধ্যে তিনটি দল কেরল ও কর্ণাটকের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+