ভিলওয়াড়ার পর করোনা ভাইরাসের নতুন হটস্পট রামগঞ্জ, ১০০ জন সংক্রমিত
ভিলওয়াড়ার পর করোনা ভাইরাসের নতুন হটস্পট রামগঞ্জ, ১০০ জন সংক্রমিত
ভিলওয়াড়ার পর নতুন করোনা ভাইরাসের হটস্পট হিসাবে চিহ্নিত হল রাজস্থানের রামগঞ্জ। জয়পুর শহরের মুসলিম অধ্যুষিত এই এলাকায় করোনা ভাইরাসের ১০০টি কেস ধরা পড়েছে। প্রসঙ্গত গত ১০দিনে ভিলওয়াড়াতে নতুন করে কোভিড–১৯–এর কেস পাওয়া যায়নি।

ওমান থেকে ফেরা ব্যক্তির মাধ্যমে সংক্রমণ
রামগঞ্জের প্রশাসক এ বিষয়ে ৪৫ বছরের এক ব্যক্তিকে আরোপিত করেছে। যিনি ১৭ মার্চ ওমান থেকে ফেরেন এবং দ্রুত গতিতে তাঁর থেকেই এই রোগ ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি সরাসরি ১৭ জনকে সংক্রমিত করে, যার মধ্যে ১১ জন তাঁরই পরিবারের সদস্য ও তাঁর বন্ধু যাঁর বাইক নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছিলেন। এই রোগে সংক্রমিত সকলেই রামগঞ্জের ঘিঞ্জি এলাকায় বাস করেন।

রামগঞ্জে সংক্রমণের জন্য দায়ি ওই ব্যক্তি
রাজস্থানের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) রোহিত কুমার সিং বলেন, ‘ওই ব্যক্তির সংস্পর্শে আসা সব কেসগুলি সনাক্ত করা হয়েছে। ১৭ জনকে সরাসরি সংক্রমিত করার জন্য ওই ব্যক্তি দায়ি। এরমধ্যে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছে, সন্দেহ করা হচ্ছে তাঁর এক বন্ধুর মারফত আরও ১২ জন মানুষ সংক্রমিত হয়েছে।'

ভিলওয়াড়াতে নতুন কোনও কেস নেই
বুধবার পর্যন্ত রাজস্থানে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪৩০ জন। যার মধ্যে ১৪০ জন জয়পুরের ও ১০০টি কেস ধরা পড়েছে রামগঞ্জে। প্রসঙ্গত এই ভিলওয়াড়া করোনা ভাইরাসের হটস্পট হিসাবে প্রথমে চিহ্নিত হলেও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পরিকল্পনা গৃহীত হওয়ার ফলে সংক্রমণের গ্রাফ ক্রমেই নামতে শুরু করে। গত দশদিনে এই ভিলওয়াড়াতে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications