৪.৩ লক্ষ টাকা কেজির চকোলেট তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম আইটিসির
৪.৩ লক্ষ টাকার চকোলেট তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম আইটিসি
বিশ্বের সব থেকে দামী চকোলেট তৈরি করে ইতিমধ্যেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে খ্যাতনামা চকোলেট প্রস্ততকারক সংস্থা আইটিসি ফ্যাবেল। আর যার জেরে এই বিষয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও বর্তমানে আইটিসির ঝুলিতে।

কিছুদিন আগেই আইটিসি ফ্যাবেল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চকোলেট 'ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রাওর্ডিনায়ার' চালু করেছে। যার দাম প্রায় প্রতি কেজি ৪ লক্ষ ৩০ হাজার টাকা। ২৩শে অক্টোবর থেকে চকোলেটগুলি অগ্রিম বুকিংও শুরু হয়েছে।
আইটিসি খাদ্য বিভাগের মুখ্য পরিচালনা কর্মকর্তা অরুণ রুস্তগী তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে বলেন, 'আমাদের আগামী লক্ষ্য হলো গোটা পৃথিবীকে জানানো যে বিশ্বের সেরা চকোলেট ভারতেই তৈরি এবং বিক্রি হয়।’
তিনি আরও বলেন আইটিসি তে আমরা বিশ্বমানের ভারতীয় 'ব্র্যান্ড' তৈরির লক্ষ্যে প্রতিশ্রুতি বদ্ধ। বর্তমানে আমাদের প্রচেষ্টায় তৈরি 'ফ্যাবেল'ই বিশ্বের সেরা চকোলেট ব্র্যান্ড গুলির মধ্যে অন্যতম।
রুস্তগী বলেন যে আটটিসির সেফ কন্টিসিনির নির্দেশনায় ও অংশীদারিত্ত্বের ফলে চকোলেট প্যাকিংয়ের জন্য হাতে তৈরি কাঠের বাক্সও তৈরি করা হয়েছে। যার মধ্যে মোট ১৫টি ট্রাফেল রয়েছে যার প্রতিটির ওজন প্রায় ১৫ গ্রাম করে।
তিনি বলেন 'তাদের কোম্পানির প্রধান লক্ষ্য হলো চকোলেটের বিক্রির মাধ্যমে আরও বেশি ভারতীয়ের কাছে পৌঁছে যাওয়া। আমরা দেখেছি যে বিদেশে থাকা ভারতীয়রা যখন সেখান থেকে এই দেশে ফিরে, তারা প্রচুর পরিমানে আন্তর্জাতিক খ্যাতনামা 'ব্রান্ডের' চকোলেট নিয়ে ফেরে।’ এই প্রসঙ্গে বলতে গিয়ে আইটিসির ওই ওইকর্তা বলেন, 'আমরা এই ধারনার পরিবর্তন করতে চেয়েছি। আমরা এখন তাদেরকে গর্ববোধ করাতে চাই। এবার থেকে তারাও বলতে পারবেন বিশ্বের সবথেকে সেরা মানের চকোলেটটি ভারতেই পাওয়া যাবে এখন থেকে।'












Click it and Unblock the Notifications