Badlapur Encounter : 'বদলা পুরা', দেবেন্দ্র ফড়নবীশের পোস্টারে ছয়লাপ মুম্বই শহর
বদলাপুর এনকাউন্টারের ঘটনা নিয়ে উত্তাল মহারাষ্ট্র। মুম্বই শহরজুড়ে দেবেন্দ্র ফড়নবীশের নামে পোস্টার পড়েছে। তাতে লেখা রয়েছে 'বদলা পুরা'। বদলাপুর স্কুলে ছাত্রীদের যৌননির্যাতনে অভিযুক্ত অক্ষয় শিণ্ডে পুলিশ এনকাউন্টারে মারা য়ায়। সেই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য।
তারপরেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর নাম করে পোস্টার পড়ে মুম্বই শহরে। একটি পোস্টারে আবার দেবেন্দ্র ফড়নবীশের হাতে বন্দুক তার পাশে লেখা রয়েছে 'বদলা পুরা'। অর্থাৎ প্রতিশোধ সম্পূর্ণ হল। তবে কোনও রাজনৈতিক দল সেই পোস্টার দিয়েছে কিনা সেটা স্পষ্ট হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য বদলাপুর এনকাউন্টারের ঘটনার তদন্তে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার। কীভাবে পুলিশ এনকাউন্টারের অভিযুক্তের মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নামে এই ধরনের পোস্টার দেওয়ার নেপথ্যে কংগ্রেস অথবা উদ্ধব ঠাকরে শিবসেনার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পোস্টারগুলি কারা দিয়েছে তার কোনও নাম লেখা নেই। বিজেপি এই নিয়ে পাল্টা আক্রমণ করেছে। তারা পাল্টা নিশানা করে বলেছে আগাড়ি সরকারের সময় পুলিশ ঘুষ নিতো। এখন পুলিশ মানুষের সুরক্ষায় কাজ করছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য দেবেন্দ্র ফড়নবীশ ঘটনার পর বলেছিলেন পুলিশ আত্মরক্ষার্থে বদলাপুর স্কুলে ছাত্রীদের যৌননির্যাতনের ঘটনায় ধৃত অভিযুক্তকে গুলি করে হত্যা করে। বদলাপুরের স্কুলে সাফাই কর্মী হিসেবে কাজ করত অক্ষয় কুমার ( ২৪) নামে ওই অভিযুক্ত। এই ঘটনা নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছিল মহারাষ্ট্রে। রেল অবরোধ থেকে শুরু করে সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল।












Click it and Unblock the Notifications