রাম মন্দির ইস্যুর পর এবার কাশী-মথুরায় চড়ছে 'অন্য' পারদ! নয়া রিপোর্টে সামনে চাঞ্চল্যকর তথ্য়
সদ্য চরম নাটকীয় মোড়ে শেষ হয়েছে রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কের অযোধ্যা মামলার শুনানি। এবার মাত্র ২৩ দিনের অপেক্ষা। তার পরই রায় দেবে সুপ্রিম কোর্ট। রুদ্ধশ্বাস উত্তেজনায় শীর্ষ আদালতের দিকে তাকিয়ে
সদ্য চরম নাটকীয় মোড়ে শেষ হয়েছে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কের অযোধ্যা মামলার শুনানি। এবার মাত্র আর কিছু দিনের অপেক্ষা। তার পরই রায় দেবে সুপ্রিম কোর্ট। রুদ্ধশ্বাস উত্তেজনায় শীর্ষ আদালতের দিকে তাকিয়ে গোটা দেশ। এদিকে, এরই মধ্যে রাম মন্দির বিতর্ক ঘিরে কাশী ও মথুরার হিন্দু সন্ন্যাসীরা তুলছেন নয়া দাবি। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এমনই কিছু তথ্য প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদপত্রে।

শীর্ষ আদালতে আখারা পরিষদের দাবি
অযোধ্যা মামলা চলাকালীন অল ইন্ডিয়া আখারা পরিষদ জানিয়ে দিয়েছে ,কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন যে সমস্ত মসজিদ রয়েছে সেগুলি সম্পর্কেও যেন এবার বিবেচনা করা হয়। বারাণসীর এই মসজিদ ও শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার মসজিদ নিয়ে তাঁরা এবার জোরদার আন্দোলনের রাস্তায় নামতে চলেছে।

বিজেপির হিন্দুত্ববাদ ও হিন্দু সন্ন্যাসীদের দাবি
সর্বভারতীয় ওই পত্রিকার প্রতিবেদনে এক হিন্দু মহান্ত দাবি করেছেন, যেহেতু এই মুহূর্তে উত্তর প্রদেশে গেরুয়া শিবিরের সরকার রয়েছে, ফলে কোনও মতেই সমস্যা হবে না তাঁদের দাবি দাওয়াগুলি পূরণের ক্ষেত্রে।

কাশী ও মথুরা ঘিরে বিতর্কের হাওয়া
হিন্দু মহান্ত নরেন্দ্র গিরিকে উল্লেখ করে ওই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে কাশী ও মথুরা এলাকার বিভিন্ন জায়গায় শুধমাত্র হিন্দু মন্দির রাখবারই দাবি করা হয়েছে। যা উত্তর প্রদেশের দাপুটে বিজেপি নেতা বিনয় কাটিয়ার সমর্থন করেছেন।












Click it and Unblock the Notifications