তিহাড়ে কেজরিওয়াল, এবার কোন আপ নেতাকে গ্রেফতারির পরিকল্পনায় ED, অতশীর মন্তব্যে বাড়ছে জল্পনা
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহাড়ে ঠাঁই হয়েছে তাঁর। এবার কোন আপনেতা রয়েছেন ইডির টার্গেটে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আম আদমি পার্টি নেত্রী অতশী মন্তব্য করেছেন, এবার ইডি টার্গেট করছে তাঁর বাড়ি। শীঘ্রই নাকি ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালাবে।
গতকাল কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। সেখানে কেজরিওয়ালকে যে সেলে রাখা হবে সেটি স্যানিটাইজ করা হয়েছে। জেলের ২ নম্বর সেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে আদালতে সরব হয়েছিল ইডি।

কিন্তু শুধু কি কেজরিওয়ালকেই টার্গেট করে রেখেছে ইডি। নাকি আম আদমি পার্টির অন্য নেতা মন্ত্রীরাও রয়েছে ইডির টার্গেটে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর পরে কোন নেতাকে টার্গেট করবে ইডি। ইতিমধ্যেই আম আদমি পার্টি নেত্রী অতশী আসঙ্কা প্রকাশ করেছেন যে এবার তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করছে ইডি। অতশীর আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডাও রয়েছেন ইডির স্ক্যানারে।












Click it and Unblock the Notifications