৩৭০ ধারা অবলুপ্তির পরও কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত! হানায় মৃতের সংখ্যা জানাল সরকার
গত ৫ অগাস্টের ঐতিহাসিক প্রস্তাব দেয় সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা লাগু করার। এর খানিক আগে থেকেই বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয় উপত্যকায়। আর ঘোষণার পর থেকে সেই বাহিনীর কড়া নিরাপত্তায় ঘুম ভাঙে কাশ্মীরের। এমন পরিস্থিতিতে কাশ্মীরে ইতিউতি বিক্ষোভের খবরও বাইরে আসতে থাকে। আর এবার কেন্দ্র জানিয়ে দিল গত ৫ অগাস্টের পর থেকে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা এখনও অব্যাহত।

কাশ্মীরে কতজনের মৃত্যু হয়েছে ৫ অগাস্টের পর?
কাশ্মীরে গত ৫ অগাস্টের পর থেকে কাশ্মীর জুড়ে একের পর এক ছোটখাটো জঙ্গি হামলা হয়ে গিয়েছে। যে ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। এঁদের মধ্যে ১৭ জন সাধারণ নাগরিক। আর বাকি ৩ জন সেনা কর্মী।

জঙ্গি হামলায় আহত কতজন?
৩৭০ ধারা কাশ্মীর থেকে উঠে যাওয়ার পর থেকে কাশ্মীরে ১২৯ জন আহত হয়েছেন। আর সেই আহত হওয়ার নেপথ্যে রয়েছে জঙ্গি হামলার মতো ঘটনা। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কিষেণ জি রেড্ডি এমনই বক্তব্য পেশ করেন।

কতজন গ্রেফতার হয়েছে এপর্যন্ত কাশ্মীরে?
সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে গ্রেফতার হয়েছে ৫১৬১ জন। যাদের মধ্যে ২৮১ জন পাথর ছোঁড়ার অভিযোগে অভিযুক্ত।

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রেনেড হামলা
সাম্প্রতিক কালের নিরিখে মঙ্গলবারই কাশ্মীরে গ্রেনেড হামলায় আহত হন ২ জন। এই গ্রেনেড ছোঁড়া হয় কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে। যে ঘটনা ঘিরে ফের একবার চাঞ্চল্য সৃষ্টি হয় উপত্যকায়।












Click it and Unblock the Notifications