মোদীকে হত্যার ষড়যন্ত্র! গ্রেফতার মানবাধিকার আন্দোলনের কর্মীদের নিয়ে মধ্যরাতে 'নাটক'
মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতারের ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। মাওবাদীদের সঙ্গে সংযোগের কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতারের ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। মাওবাদীদের সঙ্গে সংযোগের কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে গ্রেফতারে ঘটনাকে ঠাণ্ডা মাথায় জরুরি অবস্থার মতো পরিস্থিতি বলে বর্ণনা করা হয়েছে। হায়দরাবাদ ছাড়াও পুনে পুলিশের অভিযান চলে দিল্লি, ফরিদাবাদ, গোয়া, মুম্বই এবং রাঁচিতে।

জানুয়ারিতে মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁওতে হিংসার ঘটনায় যুক্ত থাকার জন্য পুনে পুলিশের তরফ থেকে এই গ্রেফতার। সেই সময় উচ্চবর্গের মারাঠাদের সঙ্গে দলিতদের সংঘর্ষ হয়েছিল। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন, মাওবাদী চিন্তাবিদ ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ। এছাড়াও তালিকায় রয়েছেন অরুণ ফেরিরা, গৌতম নাভলাখা, ভারনন গনজালভেস।
মঙ্গলবার রাতে ফরিদাবাদ থেকে গ্রেফাতারের পরেই আইনজীবী সুধা ভরদ্বাজের আইনজীবীরা বলেন, তাঁকে নজরবন্দি রাখার কথা বলেছিল হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। এরপরেই তাঁকে ম্যাজিস্ট্রেটের ঘরে নিয়ে যাওয়া হয়। ম্যাজিস্ট্রেট হাইকোর্টের আদেশ মেনে, পুনে না নিয়ে গিয়ে তাঁকে ৩০ অগাস্ট পর্যন্ত বাড়িতেই নজরবন্দি রাখার নির্দেশ দেন।
গণ আন্দোলনের কর্মী অরুণ পেরিরা এবং ভারনন গনজালভেসকে যথাক্রমে থানে ও মুম্বই থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, গৌতম নাভলখাকে পুনেতে নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ডও দিল্লি হাইকোর্টের আদেশে হোল্ডে রয়েছে। পুলিশ প্রহরারয় বাড়িতে তিনি শুধুমাত্র নিজের আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন বলে জানানো হয়েছে।
রাঁচিতে ফাদার স্টান স্বামী এবং তেলেঙ্গানায় ক্রান্তি, গোয়ায় তেলতুম্বডের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। পুনে পুলিশ, তাঁদের ল্যাপটপ, পেনড্রাইভ এবং অন্যান্য ডকুমেন্টস বাজেয়াপ্ত করেছে।
প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে কবি ভারভারা রাওকে হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ভীমা কোরেগাঁও হিংসার তদন্তে নেমে জুন মাসে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছিল । ধৃতদের একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি চিঠি উদ্ধার করে। সেই চিঠি জনৈক 'আর' বলে কেউ লিখেছে। চিঠিতে লেখা ছিল রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, একই কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খুনে পরিকল্পনার কথা। ওই চিঠিতেই ভারভারা রাও-এর উল্লেখ রয়েছে বলে দাবি।
লেখক অরুন্ধতি রায় আইনজীবী, কবি, লেখক, দলিতদের নিয়ে আন্দোলন করাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতারের ঘটনার কড়া নিন্দা করেছেন। দিনের আলোয় যাঁরা গণপ্রহারে যুক্ত তাঁদের আগে গ্রেফতারের দাবি করেছেন তিনি।
আদিবাসীদের আন্দোলনের সঙ্গে যুক্তদেরই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন রামচন্দ্র গুহ। যাঁরা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, তাঁদের গ্রেফতার করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করেছেন জেএনইউ-এর ছাত্র নেতা শীলা রশিদ।
দেশব্যাপী গ্রেফতার ছাড়াও, পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে পুনে পুলিশ। তাঁরা হলেন, সুধীর ধাওয়ালে, সুরেন্দ্র গ্যাডলিং, মহেশ রাউত, রোনা ইউলসন এবং সোমা সেন। এঁদেরকে গত জুনে গ্রেফতার করা হয়েছিল বলে সূত্রের খবর। তাঁরা ভীমা কোরেগাঁও হিংসায় উৎসাহ যুগিয়েছিলেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications