ফুটবল ছেড়ে অস্ত্র তুলে নেওয়া লস্কর জঙ্গি এক সপ্তাহের মধ্যে ফিরে এল ঘরে, জানেন কীভাবে

কাশ্মীরের তরুণ ফুটবলার মাজিদ আরশিদ খান, যে কিছুদিন আগেই উগ্রপন্থার রাস্তা বেছে নিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবায় যোগ দিয়েছিল, তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা গিয়েছে।

কিছুদিন আগেই উগ্রপন্থার রাস্তা বেছে নিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবায় যোগ দিয়েছিল কাশ্মীরের তরুণ ফুটবলার মাজিদ আরশিদ খান। তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা গিয়েছে। মাজিদকে ফিরিয়ে আনতে বার বার তার পরিবার ও বন্ধুবান্ধবদের দিয়ে আনুরোধ করায় পুলিশ। স্বজনদের অনুরোধে কিছুটা বরফ গলে যায়। আর তারপরই কাশ্মীরের আওন্তিপোরায় সেনার হাতে ধরা দেয় সে। আসে এই সাফল্য।

ফুটবল ছেড়ে অস্ত্র তুলে নেওয়া লস্কর জঙ্গি এক সপ্তাহের মধ্যে ফিরে এল ঘরে, জানেন কীভাবে

অনন্তনাগের এই তরুণ ফুটবলার এক সপ্তাহ আগে ফেসবুকে জানায় যে , সে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনটিতে যোগ দিয়েছে। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ ইতিমধ্যেই বহু এনজিও -র সঙ্গে কাজ করেছে। তাই ফেসবুকে তাকে চিনতে অসুবিধে হয়নি কারোর। তবে বর্তমানে সে পুলিশ ও সেনার সঙ্গেই রয়েছে। পুলিশের তরফে এই ঘটনাকে স্বাগত জানানো হয়েছে। মায়ের কোলে ছেলে ফিরে আসায় অত্যন্ত খুশি কাশ্মীর পুলিশও। এই উদ্যোগের প্রশংসা করেছে ভারতীয় সেনাও।

উল্লেখ্য, মাজিদ যখন জঙ্গি সংগঠনটিতে যোগ দেয়, তখন তা বিস্মিত করে তাঁর পরিবার থেকে বন্ধুবান্ধব সকলকে। বাবা মার একমাত্র সন্তান মাজিদ যে অস্ত্র ছেড়ে আবারও পুরনো জীবনে ফিরে যাচ্ছে তাতে খুশি উপত্যকার এলাকাবাসীরাও । প্রসঙ্গত, মাজিদের বন্ধু ইওয়ার নিসার দক্ষিণ কাশ্মীরের এক এনকাউন্টারে নিহত হয়, তারপর থেকেই মোড় ঘুরে যায় মাজিদের জীবনের। ক্রমাগত উগ্রপন্থায় আগ্রহ বাড়ে মাজিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+