এয়ারলাইন্সের পরে কি কুণাল কামরার উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারতীয় রেল ?

মুম্বই থেকে লখনৌগামী বিমানে সাংবাদিক অর্ণব গোস্বামীর সঙ্গে 'অভব্য আচরণের’ অভিযোগে ইতিমধ্যে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে আগামী ছ’মাসের জন্য নিষিদ্ধ করেছে বিমানসংস্থা ইণ্ডিগো। একই পথে হাঁটতে দেখা গেছে স্পাইস জেট, এয়ার ইন্ডিয়াকেও।

কুণাল কামরার উপর কি নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারতীয় রেল

এবার কুণাল কর্মার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ভারতীয় রেল। সম্প্রতি কুণাল কামরা অভিযোগ করেন যে তিনি আইআরসিটিসির ওয়েবসাইট খুলতে পারছেন না। এই প্রসঙ্গে এরপর তাকে একটি টুইটও করতে দেখা যায়। যাতে তিনি লেখেন , “আইআরসিটিসি ওয়বেসাইট নাহি খুল রাহা হ্যা। কারে তো কারে ক্যায়া, বলে তো বলে ক্যায়া ! ”

এদিকে,সফররত অবস্থায় অভব্য আচরণ করলে বিমান সংস্থাগুলি যাত্রীদের উপ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পাশাপাশি এবার এেকই পথে হাঁটতে চলেছে রেলও। এই প্রসঙ্গে রেল মন্ত্রকের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ট্রেন চলাকালীন কোনও যাত্রী তার সহযাত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করলে আগামীতে রেল ওই যাত্রীর উপ কয়েক মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি পর্যালোচনা করে দেখছে।”

তিনি আরও জানান যে সমস্ত যাত্রীদের উপর বিমান সংস্থা গুলির তরফ থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে তারা ভারতীয় রেলেরও নিষিদ্ধ তালিকায় থাকবেন। আগামী ছয় মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকরী থাকবে বলেও তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+