Flight Bomb Threat: এয়ার ইন্ডিয়ার পর ইন্ডিগোর দুটি বিমানে বোমাতঙ্ক, জারি তল্লাশি

Flight Bomb Threat: এয়ার ইন্ডিয়ার পর এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগোর পরপর দুটি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। বোমাতঙ্ক ছড়াতেই আলাদা একটি স্থানে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় বিমান দুটিতে। সন্দেহজনক কিছু লুকিয়ে রয়েছে কিনা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

মুম্বই থেকে সৌদি আরবের জেদ্দায় যাচ্ছিল ইন্ডিগোর 6E 56 বিমানটি। অপর একটি বিমান 6E 1275 মুম্বই থেকে মাসকটের উদ্দেশে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার পর এই দুটি বিমানেও বোমাতঙ্কের খবর মেলে। যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়ায়।

INDIGO

রবিবার গভীর রাতে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রাপথ ঘুরিয়ে তড়িঘড়ি বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যাত্রীদের নিরাপদে বের করে বিমানটিতে তল্লাশি শুরু হয়।

সংবাদসংস্থা পিটিআইকে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান,"দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে রাখা হয়। নিরাপত্তাজনিত সমস্ত বিষয় খেয়াল রাখা হচ্ছে। যাত্রীদের পাশাপাশি বিমানকর্মীদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।"

রবিবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড়ান নেয় নিউইয়র্কগামী বিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বোমাতঙ্কের খবর চাউড় হয়। তড়িঘড়ি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে দিল্লিতে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

বিমানের পাশাপাশি এদিন বোমাতঙ্ক ছড়ায় মুম্বই-হাওড়া মেলেও। ট্রেনে টাইম বোম রাখা আছে বলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর ৪টে নাগাদ ট্রেনে বোম রাখা রয়েছে বলে আচমকাই মেসেজ আসে। এরপরই ১২৮০৯ ডাউন মুম্বই হাওড়া মেলটিকে জলগাঁও স্টেশনে দাঁড় করিয়ে চেকিং করা হয়। যদিও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলেই জানা গিয়েছে। আপাতত গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয় বলে জানান মধ্য রেলের সিপিআরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+