একমাস নিষেধাজ্ঞার পর পুনরায় ভারত থেকে যাত্রীবাহী বাণিজ্যিক বিমান চালু করছে কানাডা

পুনরায় ভারত থেকে যাত্রীবাহী বাণিজ্যিক বিমান চালু করছে কানাডা

করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই কড়া নিষেধাজ্ঞাগুলি ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে। ‌রবিবার কানাডা সরকারের পক্ষ থেকে একমাস ব্যাপী চলা যাত্রীবাহী বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। প্রসঙ্গত, কোভিড–১৯ প্রোটোকলের অন্তর্গত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখানে উল্লেখ্য এখনও বহু দেশের লাল তালিকাভুক্ত দেশগুলির মধ্যে ভারত অন্যতম।

২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা

২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা

কানাডা এর আগে ভারত থেকে আসা সমস্ত সরাসরি বাণিজ্যিক ও ব্যক্তিগত যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে ছিল। এখন সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে এবং ভারতের নাগরিকরা অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট সহ আগাম সতর্কতা গ্রহণ করে কানাডা সফর করতে পারেন।

চারমাসের বিরতির পর পুনরায় চালু

চারমাসের বিরতির পর পুনরায় চালু

উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার কানাডা অবশেষে চারমাসের বিরতির পর পুনরায় তাদের পরিষেবা চালু করেছে। এই দেশটি ভারতে চলমান কোভিড-১৯ কেসের জেরে মহামারির কারণে এ বছরের এপ্রিল থেকে ভারত থেকে আসা সমস্ত বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এখন দিল্লি থেকে আসা-যাওয়ার সরাসরি বিমানের ওপর থেকে কানাডা নিষেধাজ্ঞা শিথিল করেছে।

এয়ার কানাডা বিমান পরিষেবা শুরু হল

এয়ার কানাডা বিমান পরিষেবা শুরু হল

এয়ার কানাডা এখন হু-এর সব গাইডলাইন মেনে তাদের অবিরত বিমান পরিষেবা চালু করতে চলেছে। হু-এর গাইডলাইন অনুযায়ী, টিকা নেওয়া যাত্রীদেরও সফরের ১৮ ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর টেস্ট করাতে হবে কোভিড-১৯ টেস্টিং সেন্টার থেকে বা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জের টার্মিনাল ৩ থেকে। এয়ারলাইন থেকে এও বলা হয়েছে, ভারত থেকে যে সব যাত্রী টরেন্টো, কানাডা আসবেন তাঁদের অবশ্যই বিমানে চাপার ১৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে।

পূর্বের নিয়ম কি ছিল

পূর্বের নিয়ম কি ছিল

এর আগে অবশ্য ভারত থেকে আসা যাত্রীদের কোনও তৃতীয় দেশ কর্তৃক নেগেটিভ আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পাওয়ার পরই কানাডায় প্রবেশের অনুমতি ছিল। তবে এই বিষয়টি এখন তুলে নেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার দিল্লি থেকে প্রথম এয়ার কানাডার বিমান ছেড়েছে বলে জানা গিয়েছে। এয়ার কানাডা নিশ্চিত করেছে যে যাত্রী যদি পিসিআর টেস্ট ফলাফলের শংসাপত্রের প্রমাণ প্রদান করতে পারেন তবে তিনি অবশ্যই সফর করবেন। এয়ার কানাডা কোভিড টেস্টিং প্রয়োজনীয়তার নির্দেশিকা অনুযায়ী, কোভিড পজিটিভ টেস্ট কানাডায় যাওয়ার নির্ধারিত বিমানের আগে ১৪ থেকে ১৮০ দিনের মধ্যে করতে হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+