Madhya Pradesh: ৫৫ ফুট গভীর কূপে আটকে ৬৫ ঘণ্টা, ৮ বছরের বালককে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতর
Madhya Pradesh: ৫৫ ফুট গভীর কূপে আটকে ৬৫ ঘণ্টা, ৮ বছরের বালককে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতর
৫৫ ফুট গভীর কূপের ভেতরে আটকে ছিল ৮ বছরের বালক। ৬৫ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে শেষে তাকে উদ্ধার করল মধ্য প্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসাররা। মধ্য প্রদেশের বিটুল জেলার ঘটনা। খেলতে খেলতে হঠাৎই সেই কূপের মধ্যে পড়ে গিয়েছিল ৮ বছরের বালক। ৬ ডিসেম্বর বিকেল ৫টার সময় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

৫৫ ফুট গভীর কূপের মধ্যে আটকে পড়া বালককে খাবার এবং অক্সিজেন পাঠাচ্ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সিসিটিভি ক্যামেরা দেখে নজরদারি চালানো হচ্ছিল কিশোরটির উপরে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয়েছে বালকটিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এর আগেও মধ্য প্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশের একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। অনেক ছোট ছোট শিশু কূপের মধ্যে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার এই নিয়ে গ্রামবাসীদের সতর্ক করা হলেও তেমন সচেতন হতে দেখা যায়নি। শীতকালে এবং গরমকালেই সাধারণ এই ধরনের ঘটনাগুলি বারবার ঘটে থাকে। রাজস্থানেও এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications