বিহারী স্টাইলেই উপনির্বাচনের প্রচারে তুললেন ঝড়, ৬ বছর পর লালুর কাঁধে ভর করেই নতুন ইনিংস আরজেডির
বিহারী স্টাইলেই উপনির্বাচনের প্রচারে তুললেন ঝড়, ৬ বছর পর লালুর কাঁধে ভর করেই নতুন ইনিংস আরজেডির
উপনির্বাচনের আবহেই যে বিহারের রাজনৈতিক মঞ্চে ফের লালুর কামব্যাক হতে চলেছে তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এমমকী, দুই কেন্দ্রে যে নির্বাচনী প্রচারে আরজেডি প্রধানকে দেখতে পাওয়া যাবে তাও জানা গিয়েছিল। অবশেষে বুধবারই স্বমহিমায় ফের বিহারের মাটিতে প্রচারে অংশ নিলেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ।

লালুর কাঁধে ভর করেই নতুন ইনিংস আরজেডি-র
এদিকে শারীরিক অসুস্থতা ও জেলবন্দি থাকায় গত ২টি নির্বাচনে অংশ নিতে পারেননি লালু। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকেই জেলে ছিলেন লালুপ্রসাদ। এদিকে প্রচারে নামার আগে গতকাল ফোনে সনিয়া গাঁধীর সঙ্গে কথাও হয় লালুপ্রসাদ যাদবের। এদিকে লালুর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা ক্রমেই দীর্ঘয়িত হচ্ছিল। যদিও সমস্ত জল্পনা শেষে চলতি সপ্তাহেই একাদিক নতুন চমক দিতে দেখা যায় লালুকে। দুদিন মাথায় সবুজ টুপি, গায়ে আলখাল্লা, পাটনায় ফিরলেন লালু প্রসাদ যাদব। তাঁকে বরণ করে নেন দলীয় অনুগামীরা। তখনই জানানো হয় ২৭ অক্টোবর থেকেই প্রচারের ময়দানে দেখতে পাওয়া যাবে লালুকে।

ফের স্বমহিমায় লালু
বুধবার প্রায় ছয় বছর পর উপনির্বাচনে দলের হয়ে প্রচার করতে দেখা গেল লালু প্রসাদকে। বিহারের রাজনীতিতে পুরনো মেজাজ নিয়েই ফিরেছেন লালু। দীর্ঘদিন পর তারাপুরের নির্বাচনী জনসভায় লালুর সেই স্বাভাবচিত মেজাজকে দেখে এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে বিহারের নেতাদের মধ্যে সুবক্তা হিসাবে বরাবরই পরিচিতি ছিল লালুর। এবার এদিন যেন সেই চেনা স্টাইলেই জনতার কাছে ফিরে এলেন আরজেডি প্রধান।

বিহারী স্টাইলেই দিলেন বার্তা
এদিকে এদিন বিহারী স্টাইলে নিজ সমর্থকদের উদ্দেশ্যেও একাধিক বার্তা দিতে দেখা যায় লালুকে। এমনকী বারেবারে এটা বুঝিয়ে দেন যে রাজনীতিতে তার সময় এখনও শেষ হয়নি। এমনকী তাঁর তালিকায় যে এখনও দীর্ঘ কাজ বাকি রয়েছে তা হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এমনকী শাসক জেডিইউকেও কড়া বার্তা দিতে দেখা যায় তাঁকে। তবে বয়েসের ভারে যে আগের থেকে খানিকটা হলেও নুহ্য হয়েছেন এই বর্ষীয়ান রাজনৈতিবিদ তাও এদিন তাঁর বক্তৃতার মধ্যেই ফুটে ওঠে। এমনকী তাঁর কণ্ঠে বয়সের ছাপ স্পষ্ট দেখা গেল।

কবে রয়েছে ভোট
এদিকে এদিন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং দলের রাজ্য সভাপতি জগদানন্দ সিং আকাশপথে তারাপুর কেন্দ্রে যাওয়ার পাশাপাশি কুশেশ্বর আস্থানেও নির্বাচনী প্রচারে যান। আগামী ৩০ অক্টোবর বিহারের এই দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই কেন্দ্রের ফলাফল ঘোষিত হবে আগামী ২ নভেম্বর। এদিকে গত কয়েক সপ্তাহে লালুর দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপের সম্পর্কের ফাটল ক্রমেই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছিল আরজেডি শিবিরের। যদিও তার সমাধানও যে লালু করে ফেলেছেন তাও এদিন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications