৫১ ঘণ্টা পর ৩০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার আড়াই বছরের সৃষ্টি
মাঠে খেলতে যাওয়াই কাল হয়েছিল ছোট খুদেটির, খেলতে খেলেতে অসাবধানতাবশত ৩০০ ফুটের গভীর কুয়োয় পড়ে যায় আড়াই বছরের শিশুটি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিহোর জেলায়। ৫১ ঘণ্টার পর উদ্ধার হয় সেই শিশুটি। তাঁকে উদ্ধার করতে পুলিশ, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও আসে। তবে সুরাহা না পাওয়া শেষমেশ আসে রোবট বাহিনী।
জানা গিয়েছে, রোবট বাহিনীর তিন সদস্যের একটি দল নামেন উদ্ধার কাজে। রোবট দলের দায়িত্বে থাকা একজন জানান, শিশুটি প্রথমে কুয়োয় ভিতরে কোন অবস্থায় ও কতটা গভীরে রয়েছে তা প্রথমে আমরা জানার চেষ্টা করি। মঙ্গলবার দুপুর ১ টার সময় সৃষ্টি কুশওয়াহা নামের শিশুটি কুয়োয় পড়ে যায়। তারপর থেকে শুরু হয় উদ্ধার কাজ। মেশিনের মাধ্যমে উপর থেকে দড়ি কুয়োয় ফেলা হয়, কিন্তু মাটি কাঁপতে শুরু করে। আর এই কারণে শিশুটি ৪০ ফুট থেকে স্লিপ করে ১০০ ফুট গভীরে চলে যায়। তারপর যতোই উদ্ধার কাজ হয় তততই শিশুটি আরও গভীরে চলে যায়। যেই কারণে কাজ আরও কঠিন হয়ে পড়ে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও সেহোরের বাসিন্দা, তিনি শিশুটিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যান। এই ঘটনার তদারকি করতে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রী-সহ অন্যান্যদের। তারা কিন্তু শিশুটিকে উদ্ধার করার জন্য জেলা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। আর এই ঘটনার সময়েই কিন্তু সামনে এসেছে, অনেক খোলা কুয়ো কিন্তু নানান বিপদ বাড়াচ্ছে। তারপর ৫১ ঘন্টার বেশি সময় পর আড়াই বছরের ছোট শিশুটি ১০০ ফুট গভীর কুয়ো থেকে বের করা হয়। যদিও জানা গিয়েছে, শিশুটি অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে।
#WATCH | Sehore, Madhya Pradesh: The 2.5-year-old girl who fell into a borewell while playing in the field in Mungaoli village of Sehore district has been rescued in an unconscious state.#MadhyaPradesh pic.twitter.com/YKEhN236ef
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 8, 2023
তবে, এই ঘটনা কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও গুজরাটের জামনগর এলাকায় একটি কুয়োতে পড়ে যান একটি শিশু। ১৯ ঘ্নটা পর তাঁকে উদ্ধার করা হয়, যদিও সে মারা যান।
২০০৯ সালে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরিত্যক্ত কুয়োতে যাতে শিশুরা পরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে। সেই সঙ্গে বলা হয়ছিল সেইসব কুয়োর চারপাশে কাটা তারের বেড়া দিয়ে দিতে হবে।












Click it and Unblock the Notifications