Puri: ৪৬ বছর পর খুলছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা, কী হতে চলেছে সেখানে?

অবশেষে আজ খুলছে রত্নভাণ্ডারের দরজা।আদালতে নির্দেশ মেনেই এই দরজা খোলা হচ্ছে। ৪৬ বছর পর খুলছে রত্নভাণ্ডারের দরজা। ১৯৭৮ সালে শেষবার খোলা হয়েছিল সেই দরজা। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

জগন্নাথ মন্দিরের এই দরজা খোলা হলে ভাল হবে না বলেই অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন এই রত্নভাণ্ডারে দরজা খুললে বিপদ নেমে আসতে পারে। এই রত্নভাণ্ডারে বহুমূল্য সব রত্ন রয়েছে। জানা গিয়েছে রত্নভাণ্ডারের দরজা খোলার পর সেখানে থাকা গয়নার সংখ্যা গোনা হবে। মণি-মাণিক্যের হিসেব কষা হবে।

Puri

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, রত্নভাণ্ডারের মেরামতির জন্য খোলা হচ্ছে দরজা। সেখানে খতিয়ে দেখা হবে কোন কোন গয়না রয়েছে। তার হিসেব করা হবে। মেরামত করা হবে রত্নভাণ্ডারের ভেতরের বিভিন্ন জায়গা। কত অলঙ্কার এবং রত্ন সেখানে রয়েছে সেটাও খতিয়ে দেখে নথিভুক্ত করা হবে।

আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষ টিমও সেখানে যাবেন। রিজার্ভ ব্যাঙ্কের সহায়তায় খতিয়ে দেখা হবে মন্দিরের রত্নভাণ্ডারে রাখা বহু মূল্যবান গয়না। জানা গিয়েছে ১৯৭৮ সালে এই দরজা খোলার পর হিসেব নিকেশ করতে ৭০ দিন সময় লেগেছিল। কিন্তু এবার যাতে সেই দীর্ঘ সময় না লাগে তার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।

স্বচ্ছতা বজায় রাখতে রত্নভাণ্ডারের ভেতরে চলা হিসেব নিকেশের ছবি তুলে রাখা হবে। সেই সঙ্গে যাঁরা ভেতরে ঢুকবেন তাঁদের ছবিও তুলে রাখা হবে। সেই সঙ্গে ডিজিটাল ক্যাটালগও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। কাজের তদারকি করার জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। দরজা খোলার আগে অনুষ্ঠানিক নিয়ম শুভ বেলা পুজো করা হবে। পুরীর জেলা শাসকের কাছে রাখা ডুপ্লিকেট চাবি দিয়েই খোলা হগবে দরজা। তারপরে তালা ভাঙা হবে। জেলা শাসকের উপস্থিতিতেই করা হবে এই কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+