৩০ বছর পরও তাড়া করে বেড়াচ্ছে অভিশপ্ত রাতের স্মৃতি

১৯৮৪ সালের ২ ডিসেম্বর। ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে দুর্ঘটনাবশত বেরিয়ে পড়ে মিথাইল আইসোসায়ানেট গ্যাস। বিষাক্ত গ্যাসের প্রভাবে বহু মানুষ মারা যান। সেই সময় যে শিশুরা মায়ের গর্ভে ছিল বা যে মেয়েরা পরবর্তীকালে সন্তানের জন্ম দিয়েছে, তারা বিকলাঙ্গতে পরিণত হয়েছে। সরকার মাথাপিছু ২৫ হাজার টাকা করে দিয়েই দায় সেরেছে।
যে ডাক্তাররা সেই সময় মৃতদেহের ময়নাতদন্ত করেছিলেন, তাঁরা দেখেছিলেন যে মায়ের গর্ভে থাকা শিশুর শরীরেও ঢুকে গিয়েছে বিষাক্ত গ্যাস। তখনই তাঁরা বলেছিলেন, যে বংশানুক্রমে এই অভিশাপ পরিবাহিত হবে।
ভোপালের নারিয়াল খেদা এলাকার বাসিন্দা মিতা বলেন, "১৯৮৪ সালে যখন গ্যাস দুর্ঘটনা হয়, তখন আমি হামাগুড়ি দিতাম। বিয়ের পর যখন সন্তান হল, তখন সে-ও পঙ্গু হয়ে জন্মাল। অথচ আমরা তো কোনও দোষ করিনি! যারা দোষ করল, তাদের কেউ কিছু করল না। কাউকে ধরাও গেল না।"












Click it and Unblock the Notifications