করোনা লকডাউন: ৩ মে-র পর স্বাভাবিক হতে পারে গ্রিন জোন, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

করোনা লকডাউন: ৩ মে-র পর স্বাভাবিক হতে পারে গ্রিন জোন, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তার পরে কী হবে দেশে। তা ঠিক করতেই আজ ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে ইঙ্গিত মিলেছে গ্রিন জোনে স্বাভাবিক করা হতে পারে জনজীবন। বাকি এলাকায় বহাল রাখা হতে পারে লকডাউন। যদিও ২ মে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী।

গ্রিন জোনে ছাড়

গ্রিন জোনে ছাড়

করোনা সংক্রমণ নিয়ে একািধক জোনে ভাগ করা হয়েছে গোটা দেশকে। তারমধ্যে গ্রিন জোন হচ্ছে সবচেয়ে নিরাপদ এলাকা। যে এলাকায় করোনা সংক্রমণ একেবারেই ছড়ায়নি সেই এলাকাকেই গ্রিনজোনের মধ্যে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে ৩ মে-র পর এই গ্রিনজোনে জনজীবন স্বাভাবিক করা হবে। ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে সেই প্রস্তাবই রেখেছেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীও তাতে নিমরাজি হয়েেছন।

রেড জোনে কড়া হবে লকডাউন

রেড জোনে কড়া হবে লকডাউন

সূত্রের খবর করোনা ভাইরাস যেখানে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে সেই এলাকাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগ হটস্পট এলাকাই এই রেড জোনের আওতায়। তাই এই এলাকাগুলিতে ৩ মে-র পরেও লকডাউন বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এতে অর্থনীতিতে প্রভাব কম পড়বে বলে মনে করা হচ্ছে।

চূড়ান্ত সিদ্ধান্ত ২ মে

চূড়ান্ত সিদ্ধান্ত ২ মে

৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তার আগে আরে দফায় আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার আবার এই নিয়ে বৈঠক করবেন তিনি। সেদিনই লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর ২ মে লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+