কার্গিল যুদ্ধে বাবা শহীদ হওয়ার ১৯ বছর পর একই ব্যাটেলিয়নে নিয়োগ পেলেন পুত্র
কার্গিল যুদ্ধে বাবা শহিদ হওয়ার ১৯ বছর পর, হিতেশ কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হলেন।
বাবার মৃত্যুর সময় হীতেশ কুমারের বয়স ছিল মাত্র ৬। বাবা ছিলেন রাজপুতানা রাইফেলস-এর সেকেন্ড ব্যাটেলিয়নের ল্যান্স নাইক। ১৯৯৯-এর ১২ জুন কার্গীল যুদ্ধে তিনি শহীদ হন। সেই ছোট বয়স থেকেই লক্ষ্য স্থির করে নিয়েছিল হীতেশ, সে সেনাকর্মীই হবে। ১৯ বছর পর দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে পাশ করে সেনাবাহিনীতে নিয়োগ পেয়ে সে স্বপ্ন পূরণ করলেন তিনি।

শুধু সেনাবাহিনীতে নিয়েগ পাওয়াই নয়, আশ্চর্যের হল, বাবার বচন সিং-এর মতো হীতেশও রাজপুতানা রাইফেলস-এর সেকেন্জ ব্যাটেলিয়নেরই লেফট্য়ানেন্ট হিসেবে কাজে যোগ দিচ্ছেন তিনি। মুজফ্ফর নগরের সিভিল লাইনে বচন সিং-এর একটি স্মৃতিফলক রয়েছে। মিলিটারি অ্যাকাডেমির পাশ করার প্যারেড সেরেই হীতেশ বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আসেন।
হীতেশ জানান, তার স্বপ্ন পূর্ণ হয়েছে। তিনি বলেন, 'গত ১৯ বছর ধরে আমি এই স্বপ্নটাই দেখে এসেছি। আমার মায়েরও এটাই স্বপ্ন ছিল। এবার আমি সততা ও গর্বের সঙ্গে দেশের সেবা করবো। হীতেশের এই সাফল্যে তাঁর মা কামেশবালা অত্যন্ত গর্বিত। তিনি জানান, 'বচন শহিদ হওয়ার পর থেকে জীবনটা সহজ ছিল না। দুই ছেলেকে মানুষ করতে হয়েছে। আজ হীতেশ সেনাবাহিনীতে নিয়োগ পাওয়ায় আমি গর্বিত।' কামেশবালা জানিয়েছেন তাঁর ছোটছেলে, হীতেশের ভাই হেমন্তও সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
হীতেশ সেনায় যোগ দেওয়ায় খুশি শহীদ বচন সিং-এর ব্যাটেলিয়নের সহকর্মীরাও। কার্গিল যুদ্ধে ভারতের পক্ষে প্রথম সাফল্য এসেছিল টোলোইং-এ। সেখানেই যুদ্ধে নিযুক্ত ছিল রাজপুতানা রাইফেলসঃএর এই ব্যাটেলিয়ন। ৩ সপ্তাহের রক্তক্ষয়ী সেই যুদ্ধে শতাধিক সেনাকর্মী হতাহত হন। মৃত্যু হয়েছিল ১৭ জনের। তাঁদেরই একজন ছিলেন বচন সিং। বচনের সহকর্মী ঋষিপাল সিং বলেন, 'বচন একজন সাহসী যোদ্ধা ছিল। টোলোইং-এ মাথায় গুলি লেগে যুদ্ধক্ষেত্রেই ওর মৃত্যু হয়। আমি খুব খুশি যে ওর ছেলে আজ সেনাবাহিনীতে যোগ দিল। এর বাবা বেঁচে থাকলে খুব গর্বিত হত।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications