১৪ বছরের বনবাসের অবসান, এক হল বিজেপি- ঝাড়খণ্ড বিকাশ মোর্চা
১৪ বছরের অভিমান অবশেষে কাটল। ফের বিজেপিতে ফিরলেন বাবুলাল মারান্ডি। এক কথায় ১৪ বছরের বনবাস কাটিয়ে নিজের দলে ফিরলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বাবুলাল মারান্ডি।
১৪ বছরের অভিমান অবশেষে কাটল। ফের বিজেপিতে ফিরলেন বাবুলাল মারান্ডি। এক কথায় ১৪ বছরের বনবাস কাটিয়ে নিজের দলে ফিরলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান বাবুলাল মারান্ডি। সোমবার রাঁচিতে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

বিজেপিতে ফিরলেন বাবুলাল মারান্ডি
২০০০ সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। বিজেপির টিিকটে জিতেছিলেন বাবুলাল মারান্ডি। তারপর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নানা কারণে মত বিরোধ তৈরি হয় তাঁর। দল ছেড়ে বেরিয়ে যান তিনি। নিজের দল তৈরি করেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। প্রায় ১৪ বছর পর অভিমান ভাঙল তাঁর। ফের বিজেপিেত ফিরলেন তিনি। একই সঙ্গে ঝাড়খণ্ড বিকাশ মোর্চাও মিশে গেল বিজেপিতে।

অমিত শাহের উপস্থিতিতে যোগদান
সোমবার রাঁচিতে অমিত শাহ এবং জেিপ নাড্ডার উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন বাবুলাল মারান্ডি। অমিত শাহ জানিয়েছেন ২০১৪ সালে দলের সভাপতির পদে বসার পর থেকেই বাবুলাল মারান্ডিকে দলে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছিলেন। অমিত শাহ জানিয়েছেন, বাবুলাল মারান্ডি একটু জেদি হওয়ার কারণেই তাঁর মন বদলাতে এতদিন সময় লেগে গেল। ঝাড়খন্ডের মানুষের ইচ্ছেতেই বাবুলাল মারান্ডি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিেয়ছেন অমিত শাহ।

ঝাড়খণ্ডে শক্তি বাড়ল বিজেপির
দল সহ বাবুলাল মারান্ডিরে বিজেপিতে ফেরায় শক্তি বৃদ্ধি হল গেরুয়া শিবিরের। ঝাড়খণ্ডে আরও শক্তিশালী হল বিজেপি। বাবুলাল মারান্ডির সঙ্গে সঙ্গে তাঁর দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার দলের সদস্যরাও সামিল হলেন বিজেপিতে। এদিন রাঁচিতে এই অনুষ্ঠানে প্রায় ২০,০০০ ঝাড়খণ্ড বিকাশ মোর্চার সমর্থক সামিল হয়েছিলেন।












Click it and Unblock the Notifications