Covid Spike: ফ্লু-র সময়ে বাড়ছে করোনার সংক্রমণ! ১১৩ দিন পরে প্রথমবার বাড়ল আক্রান্তের সংখ্যা

১১৩ দিন পরে করোনায় আক্রান্তের সংখ্যা একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে। অন্যদিকে সারা দেশের কয়েকটি রাজ্যে H3N2-এর সংক্রমণ দেখা গিয়েছে। এর অনেক লক্ষণ কোভিডের মতো।

পশ্চিমবঙ্গ-সহ দেশের কয়েকটি রাজ্যে H3N2 সংক্রমণ নিয়ে নজরদারি চালাচ্ছে সরকার। অন্যদিকে কোভিড আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমনটাই খবর স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১১৩ দিন পরে রবিবার সারা দেশে একদিনে ৫২৪ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর আগে ২০২২-এর ১৮ নভেম্বর সারা দেশে ৫০০ জন সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। রবিবারের সংখ্যা ধরে এই মুহূর্তে সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৩৬১৮ জন। অন্যদিকে কেরলে করোনার সংক্রমণে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা ৫,৩০, ৭৮১।

 সংক্রমণ বাড়ছে

সংক্রমণ বাড়ছে

স্বাস্থ্য মন্ত্রকের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত সাত দিনে সংক্রমণের সংখ্যাটা দ্বিগুণ হয়েছে। গত সাত দিনে নতুন করে ২৬৭১ জন আক্রান্ত হয়েছেন। যা আগেকার তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি। সাতদিনে যেসব রাজ্যে সব থেকে বেশি আক্রান্ত হওয়ার খবর এসেছে, তার মধ্যে রয়েছে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা। এই হিসেবের নিরিখে গত ১১ দিনে সাপ্তাহিক আক্রান্তের গড় দ্বিগুণ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যেখানে গড় ছিল ১৯৩ সেখানে ১১ মার্চ তা বেড়ে হয়েছে ৩৮২। অন্য রাজ্যে আক্রান্তের সংখ্যাটা বাড়লেও, সাপ্তাহিক সংখ্যাটা ১০০-র কম।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়নি

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়নি

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও স্বস্তির কথা এটাই যে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা বৃদ্ধি পায়নি। সুস্থ হওয়ার হার ৯৮.৮০ শতাংশ, মৃত্যুর হার ১.১৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী সারা দেশে ২২০.৬৪ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সারা দেশে H3N2-এর আক্রান্তের সংখ্যা বাড়ছে

সারা দেশে H3N2-এর আক্রান্তের সংখ্যা বাড়ছে

কোভিডের থেকে এই মুহূর্তে সারা দেশে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে H3N2 ভাইরাসের সংক্রমণের ঘটনা। সাধারণভাবে H3N2 ভাইরাসে কেউ সংক্রমিত হলে, তাঁর দুর্বলতা ও ক্লান্তি থেকে সেরে উঠতে সময় লেগে যায় প্রায় ২ সপ্তাহের মতো। আর H3N2 ভাইরাসের লক্ষণগুলিও অনেকটাই কোভিডের মতো। খুব বেশি জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্দ দেখা দিচ্ছে আক্রান্তদের। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই H3N2 ভাইরাসের প্রাদুর্ভাব বে়ড়েছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তুলনামূলকভাবে তা নিম্নগামী। মার্চের শেষের দিকে এর সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

 সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না

সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না

কোভিড হোক কিংবা H3N2 ইনফ্লুয়েঞ্জা, বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। বাইরে বেরোলে যেমন মাস্ক পরার কথা বলছেন বিশেষজ্ঞরা, অন্যদিকে দেহে কোনও লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+