১৬ বছরের অনশন ভাঙলেন ইরম চানু শর্মিলা!
ইম্ফল, ৯ অগাস্ট : দীর্ঘ ১৬ বছর ধরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন 'আফস্পা' প্রত্যাহারের দাবিতে লড়াই চালিয়ে অবশেষে এদিন ৯ অগাস্ট তাঁর অনশন ভাঙলেন ইরম চানু শর্মিলা। এক সাধারণ নারী থেকে অসাধারণ হওয়ার পিছনে শর্মিলার অর্ধেক জীবনের বলিদান জড়িয়ে রয়েছে। ['আফস্পা' আসলে কি? যার জন্য ১৬ বছর অনশন করলেন ইরম চানু শর্মিলা!]
নিজের চোখের সামনে নিরীহ মানুষকে সেনার গুলিতে মরতে দেখে মাথা ঠিক রাখতে পারেননি তিনি। দীর্ঘ সংগ্রামের পথ বেছে নিয়েছেন। তিনি হাতে অস্ত্র তুলে নেননি। আপাত নিরীহ অনশনের মধ্য দিয়েই তীব্র প্রতিবাদ ছুড়ে দিয়েছেন রাষ্ট্রযন্ত্রের দিকে।

এহেন শর্মিলা তাঁর অনশন নিয়ে যেমন খবরে থেকেছেন, তেমনই তাঁর অনশন ভাঙা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। শর্মিলা কিছুদিন আগে ঘোষণা করেন, তিনি অনশন ভাঙবেন। ভোটে দাঁড়াবেন এবং বৈবাহিক সম্পর্কও স্থাপন করবেন।
তবে শর্মিলার পরিবার চায় তিনি অনশন চালিয়ে যান। এছাড়া মণিপুরের একটি সংগঠন শর্মিলাকে হুমকি দিয়ে অন্য জাতের কাউকে বিয়ে করতে মানা করেছে। কারণ শর্মিলার বয়ফ্রেন্ড একজন বিদেশি। তাঁর নাম ডেসমন্ড কুটিনহো।
এখন দেখার এদিন অনশন ভাঙার পরে শর্মিলাকে নিয়ে বিতর্ক কোনদিকে মোড় নেয়।












Click it and Unblock the Notifications