মাঙ্কিপক্সের পর কেরলে সন্ধান আফ্রিকান সোয়াইন ফিভারের, উদ্বেগ বাড়ল রাজ্যের
অসমের পর এবার কেরলে সন্ধান মিলল আফ্রিকান সোয়াইন ফিভারের। এ রাজ্যের ওয়ানাড় জেলার মানন্তবাদীর দু'টি খামারে এই আফ্রিকান সোয়াই ফিভারের সন্ধান পাওয়া গিয়েছে। এই দুই খামারের বেশ কিছু শূকরের মৃত্যুর পরেই ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিসে নমুনা পরীক্ষার মাধ্যমে আফ্রিকান সোয়াইন জ্বরের বিষয়ে নিশ্চিত হন পশু চিকিৎসকরা।

এখানকার অফিসাররা বলেছেন, 'নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া পর এই রোগ নিয়ে নিশ্চিত। দ্বিতীয় খামারের ৩০০ টি শূকর নিধনের নির্দেশ দেওয়া হয়েছে।' কেরল সরকারের পশুপালন বিভাগ আফ্রিকান সোয়াইন জ্বরটি যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিহার ও কিছু উত্তরপূর্বের রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভারের খবর আসার পর কেন্দ্র সরকারের সতর্কতা মেনে এই রাজ্য জৈব-নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। আফ্রিকান সোয়াইন ফিভার একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক ভাইরাল রোগ যা গৃহপালিত শূকরকে আক্রান্ত করে।
কিছুদিন আগেই অসমে খোঁজ মেলে আফ্রিকান সোয়াইন জ্বরে আক্রান্ত শূকরের। ডিব্রুগড়ের ভোগালি পাথার গ্রামে একটি শূকরের শরীরে ওই ভাইরাসের সন্ধান পায় স্থানীয় প্রশাসন। এরপর এলাকার চার পাশের প্রায় তিন বর্গ কিলোমিটারকে সংক্রমিত পরিধি বলে ঘোষণা করা হয়। এবং চলে শূকর নিধন অভিযান। পশুগুলিকে হত্যা করে মাটির নীচে চাপা দেওয়া হয়। এই সময় সরকারের পক্ষ থেকে শূকরের মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications