বেঙ্গালুরুতে এবার মাঙ্কি পক্স আতঙ্ক, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আফ্রিকার এক নাগরিক

কর্ণাটকের বেঙ্গালুরুতে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে। রক্তের নমুনা ইতিমধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি আফ্রিকার নাগরিক। কিডনি প্রতিস্থাপনের জন্য তিনি ৪ জুলাই বেঙ্গালুরুতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

বেঙ্গালুরুতে প্রবেশের সময় উপসর্গ ছিল না

বেঙ্গালুরুতে প্রবেশের সময় উপসর্গ ছিল না

ব্রুহত বেঙ্গালুরুর মহানগর পালিকের এক স্বাস্থ্য দফতরের এক কর্মী জানিয়েছেন, ইথিওপিয়ার এক নাগরিক বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্য এসেছিলেন। তিনি যখন আফ্রিকা থেকে যখন এসেছিলেন, সেই সময় মাঙ্কি পক্সের কোনও উপসর্গ তাঁর শরীরে ছিল না। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের একাধিক উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পরেই নিশ্চিতভাবে কিছু বলা যাবে। বিবিএমপির স্বাস্থ্য বিভাগের বিশেষ কমিশনার চিকিৎসক ত্রিলোক চন্দ্র জানিয়েছেন, আফ্রিকার ওই নাগরিকের শরীরে উপসর্গ দেখা দেওয়ার পরেই রক্তের নমুনা এনআইভিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই বক্তি বর্তমানে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণাটকে একাধিক নির্দেশিকা জারি

কর্ণাটকে একাধিক নির্দেশিকা জারি

কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সমস্ত বেসরকারি ও সরকারি হাসপাতালগুলোকে মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিটি হাসপাতালে নজরদারি ব্যবস্থা জোরাল করা হয়েছে। কর্ণাটক প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাঙ্কি পক্স আক্রান্ত দেশ থেকে যাঁরা সরাসরি বেঙ্গালুরু ও ম্যাঙ্গালুরু বিমানবন্দর বা সমুদ্র বন্দরের মাধ্যমে প্রবেশ করবেন, তাঁদের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মাঙ্কি পক্স প্রভাবিত দেশ থেকে আসা কোনও ব্যক্তির শরীরে গুটি ওঠা, জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথা, ক্লান্তি, গলা ব্যথা, কাশির মতো উপসর্গ থাকলে, তাঁকে দ্রুত চিকিৎসকদের পর্যবেক্ষণে পাঠানো হবে। ওই যাত্রীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পজিটিভ এলে আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।

সেরে উঠলেন দেশের প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত

সেরে উঠলেন দেশের প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত

দেশে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত কেরলের এক বাসিন্দা বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সাংবাদিক সম্মেলন করে বলেন, আক্রান্ত ব্যক্তির ৭২ ঘণ্টার মধ্যে দুই বার মাঙ্কি পক্সের পরীক্ষা করা হয়। দুইবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই ব্যক্তি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সম্পর্ণ সুস্থ। তিরুবনন্তপুরমের একটি সরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে। কেরলে আরও দুই জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে।

দেশে বাড়ছে মাঙ্কি পক্সের আতঙ্ক

দেশে বাড়ছে মাঙ্কি পক্সের আতঙ্ক

ভারতে মাঙ্কি পক্সের আতঙ্কের পারদ বাড়তে শুরু করেছে। ভারতে মাঙ্কি পক্সে আক্রান্ত চার জনের মধ্যে তিন জন কেরলের বাসিন্দা। একজন দিল্লির। দিল্লিতে মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির বিদেশ সফরের ইতিহাস নেই। তিনি সম্প্রতি হিমাচলপ্রদেশের সিমলাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরেই তাঁর শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লি, কেরল, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানাতে মাঙ্কি পক্সের উপসর্গ নিয়ে একাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+