Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আপনি কেন ক্ষমা চাননি? টুইটারে নরেন্দ্র মোদীকে প্রশ্ন অনুরাগ কাশ্যপের

মুম্বই, ১৬ অক্টোবর : বলিউড সংক্রান্ত যে কোনও ইস্যুতেই বারবার আওয়াজ তুলেছেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হওয়ার জেরে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের নিষিদ্ধ করার দাবিও প্রবল হচ্ছে। পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনয় করায় হিন্দুত্ববাদীদের একাংশ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি নিষিদ্ধ করার দাবি তুলেছে। সেই প্রসঙ্গে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন অনুরাগ।

গত বছর আচমকা নওয়াজ শরিফের জন্মদিনে মোদীর ইসলামাবাদ সফরের প্রসঙ্গ টেনে একের পর এক আক্রমণাত্মক টুইট করতে থাকেন কাশ্যপ। তিনি বলেন, ওই ইসলামাবাদ সফরের জন্য এখনও তো প্রধানমন্ত্রী ক্ষমা চাননি। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির পরিচালক করন জোহরের পাশে দাঁড়াতেই এই আক্রমণ কাশ্যপের।

নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আপনি কেন ক্ষমা চাননি? টুইটারে নরেন্দ্র মোদীকে প্রশ্ন অনুরাগ কাশ্যপের

অনুরাগ কাশ্যপ বলেন, "নরেন্দ্র মোদীজি পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার সফরের জন্য তো এখনও ক্ষমা চাননি আপনি...সেটা ২৫ ডিসেম্বর ছিল। ওই একই সময়ে করন জোহর অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির জন্য শুটিং করছিলেন? কেন?"

রবিবার সকালে এই টুইট করার পরই কটাক্ষের সুরে আরও একটি টুইট করে কাশ্যপ বলেন, "যাই হোক ভারত মাতা কি জয় স্যার"। শনিবারই এই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞার দাবি নিয়ে প্রশ্ন তোলেন কাশ্যপ। এই দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধ প্রকাশ করে তিনি বলেন, "বিশ্বের আমাদের থেকে শেখা উচিত। আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান সিনেমার উপর চাপিয়ে তার উপর নিষেধাজ্ঞা জারি করে করি।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+