পেগাসাস ইস্যুতে তদন্তের দাবি করে নতুন আবেদন সুপ্রিম কোর্টে, জড়িত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দাবি
সামনেই বাজেট অধিবেশন। আর তার আগে নিউইয়র্ক টাইমসের (New York Times) একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে পেগাসাস (Pagasus) নিয়ে চড়ছে পারদ। বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন দাখিল কর
সামনেই বাজেট অধিবেশন। আর তার আগে নিউইয়র্ক টাইমসের (New York Times) একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে পেগাসাস (Pagasus) নিয়ে চড়ছে পারদ। বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন দাখিল করা হয়েছে। প্রসঙ্গত নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০১৭-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ইজরায়েল (Israel) সফরের সময় পেগাসাস নিয়ে চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে।

আইনজীবীর আবেদন সুপ্রিম কোর্টে
আইনজীবী এমএল শর্মা পেগাসাস ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে দাবি করেছেন, যেসব আধিকারিকর এতে জড়িত, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত শুরুর দাবিও তিনি করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
নিউইয়র্ক টাইমরে প্রতিবেদনকে সামনে রেখে সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ক্ষেপণাস্ত্র-সহ অস্ত্র চুক্তির সঙ্গে ২ বিলিয়ন ডলারের প্যাকেজের অংশ হিসেবে পেগাসাস কিনেছিল ভারত সরকার।
নিউইয়র্ক টাইমসের 'দ্য ব্যাটেল, ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবারওয়েপন' প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের এনএসও গ্রুপ প্রায় এক দশক ধরে নজরদারি সফটঅয়্যার বিশ্ব জুড়ে আইনপ্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থাগুলির কাছে বিক্রি করে আসছে। সংস্থার একটাই প্রতিশ্রুতি এই সফটঅয়্যার যা পারবে, অন্য কিছু তা পারবে না, তা সে কোনও বেসরকারি কোম্পানিই হোক কিংবা কোনও দেশের গোয়েন্দা সংস্থা। এই সফটঅয়্যার কোনও আইফোন কিংবা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আড়ি পাততে পারে।

পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে আগেও মামলা
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও সুপ্রিম কোর্টে পেগাসাস নিয়ে মামলা হয়েছে। পেগাসাস নিয়ে তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার অবসরপ্রাপ্ত বিচারপিত লোকুরকে দিয়ে তদন্ত কমিশন গঠন করেছিলষ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সরকার এর ওপরে কোনও নির্দেশ দিতে পারে না।
দেশের প্রধান বিচারপতি এনভি রামানা লোকুর কমিশনকে নোটিশ দিয়ে বলেছিলেন, কোনও ধরনের তদন্ত করা যাবে না। প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ সরকারের বিচারপতি অভিষেক মনু সিংভিকে বলেছিলেন, তিনি (সিংভি) বলছেন, তদন্তের কাজ নিয়ে কিছু করতে পারবেন না। পাল্টা সিংভি বলেছিলেন, তাঁর (প্রধান বিচারপতি) আদেশ অনুসারে কমিশনকে বিষয়টি জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের কমিটি
সুপ্রিম কোর্ট এও বলেছিল জাতীয় সুরক্ষার ভীতি দেখিয়ে সরকার নজরদারির নামে ফ্রি পাশ পেতে পারে না। যে ছটি বাধ্যতামূলক বিষয় পর্যবেক্ষণের জন্য সুপ্রিম কোর্ট কমিটি গঠন করেছে তার মধ্যে রয়েছে গোপনীয়তার অধিকার এবং বাক স্বাধীনতা প্রভাবিত হওয়ার অভিযোগ। যা পরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তার কথা বলেছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে সরকার এখনও নির্দিষ্ট কোনও অবস্থান নিতে পারেনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications