Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডি-সিবিআই -এর বরাদ্দ কমানো হয়েছে, কারণ...! বাজেট নিয়ে সীতারমনকে তীব্র আক্রমণ মহুয়ার

কেন্দ্রীয় বাজেট নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লোকসভায় তিনি বলেছেন, একেবারে কিছু না করেই ২০২৪-২৫-এর বাজেটে দেশের জনগণকে উপহাস করেছেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটে সিবিআই ও ইডির মতো সংস্থাগুলির জন্য বরাদ্দ কমানো হয়েছে। এব্যাপারে মহুয়া মৈত্র বলেন, এই বাজেট কমানোর পিছনে রাজনৈতিক উদ্দেশে তাদের অতিরিক্ত ব্যবহার কিংবা শক্তিশালী ব্যবসায়ীদের আউটসোর্সিংয়ের নিয়ন্ত্রণের কারণে হতে পারে।

Mahua Moitra

  • মহুয়ার প্রশ্ন

তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেছেন, তাঁরা অর্থমন্ত্রীর সঙ্গে একমত। এই বছর সিবিআই ও ইডির জন্য বরাদ্দ কমানো হয়েছে। এটা কি ভোটাররা তাদের অপব্যবহার পছন্দ করেননি নাকি সেগুলি সম্পূর্ণভাবে আহমেদাবাদের একজন ব্যবসায়ীর কাছে আউটসোর্স করেছেন?

  • মধ্যবিত্ত ও দরিদ্রদের ওপরে বিরূপ প্রভাব

মহুয়া মৈত্র এবারের বাজেট মধ্যবিত্ত ও দরিদ্রদের ওপরে বিরূপ প্রভাব ফেলেছে বলে দাবি করেন। তিনি বাজেটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন এবারের বাজেট কার জন্য? তিনি বলেন, ভারতের মধ্যবিত্ত ৩১ শতাংশ এবং দরিদ্র ৬০-৬৫ শতাংশ। এই বাজেট মধ্যবিত্ত ও দরিদ্রদের শ্বাসরোধ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। মহুয়া মৈত্র কটাক্ষ করে বলেছেন, এটা সরকারের সেভ দ্য চেয়ার বাজেট।

  • জনগণকে উপহাস

অর্থমন্ত্রী এবারের বাজেটে কিছু না করে জনগণকে উপহাস করেছেন, এমনটাই বলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন, মানুষ একটি কোর্স সংশোধন চেয়েছিল, কিন্তু অর্থমন্ত্রী ঠিক বিপরীত কাজ করেছেন। তাঁর মতে কর ব্যবস্থায় ভারসাম্যহীনতা রয়েছে। এখানে প্রত্যক্ষ কর প্রগতিশীল আর পরোক্ষ কর পশ্চাদপসরণমূলক। তিনি বলেছেন ভারতে ৬৫ শতাংশ কর সংগ্রহ হয় পরোক্ষ কর থেকে আর প্রত্যক্ষ কর থেকে আসে ৩৫ শতাংশ।

  • ধনীদের থেকে বেতনভোগীদের কর বেশি

মহুয়া মৈত্র বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ধনী কর্পোরেটদের তুলনায় বেতনভোগী শ্রেণী বেশি করের বোঝা ভাগ করেছে। মধ্যবিত্তরা প্রত্যক্ষ করে ৫৫ শতাংশ অবদান রেখেছে। যেখানে ধনী কর্পোরেটদের অবদান মাত্র ৪৫ শতাংশ। তিনি অভিযোগ করেছেন মধ্যবিত্তের ওপরে শুধু কর আরোপ করা হয়নি, এই বাজেটে তাদের সঞ্চয়ের ওপরেও কর আরোপ করা হয়েছে।

  • চিকিৎসা বিমার জিএসটি হারের নিন্দা

একইসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র চিকিৎসা বিমার ওপরে বেশি জিএসটি হারের নিন্দা করেছেন। তিনি বলেছেন, জীবন বিমা ও চিকিৎসা বিমার ওপরে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন, তিনি নিজেই জানিয়েছেন ২০২৩-২৪ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিমায় জিএসটি হিসেবে ৮২৬৩ কোটি টাকা সংগ্রহ করেছে। এই টাকা রক্তের টাকা বলেও তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে আক্রমণ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+