ADR Report: বিজেপি সবথেকে ধনী দল, কোন দলের হাতে কত টাকার সম্পদ রয়েছে জানুন একনজরে
বিজেপিই দেশের সবথেকে ধনী দল। বিজেপির একার হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা অন্য সাতটি জাতীয় দলের দ্বিগুণেরও বেশি। এডিআর-এর রিপোর্ট অনুযায়ী ২০২১-২২ সালে বিজেপির হাতে ৬,০৪৬.৮১ কোটি টাকার সম্পদ ছিল, তা সব দলের মধ্যে সর্বোচ্চ।
২০২১-২২ সালে আটটি জাতীয় দলের হাতে মোট ৮৮২৯.১৫ কোটি টাকার সম্পদ ছিল, যা আগের অর্থবছরের থেকে ২০.৯৮ শতাংশের বেশি। বিজেপি সর্বোচ্চ ৬,০৪৬.৮১ কোটি টাকা, যা মোট সম্পদের ৬৯ শতাংশ দখল করেছে, এডিআর রিপোর্ট অনুসারে এই তথ্য প্রকাশ পেয়েছে।

এডিআর রিপোর্টে দেখা গিয়েছে, ২০২০-২১ সালে আটটি জাতীয় দলের সম্পদ ছিল ৭২৯৭.৬১ কোটি টাকা। ২০২১-২২ সালে তা ৮৮২৯.১৫ কোটি টাকা স্পর্শ করেছে। ২০০৪-০৫ অর্থবছরে জাতীয় দলগুলির দ্বারা ঘোষিত সম্পত্তি ৪৩১.৩৩ কোটি টাকার সমান ছিল। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ৮৮২৯.১৫৮ কোটি টাকা হয়েছে।
আর বিজেপির সম্পদ ৪৯৯০.১৯ কোটি টাকা থেকে ২১.১৭ শতাংশ বেড়েছে এক বছরে। সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস ৮০৫.৬৮ টাকা হয়েছে, ৬৯১.১১ কোটি টাকা থেকে ১৬.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে। বিএসপি-ই একমাত্র দল যাদের সম্পদ কমেছে। ৭৩২.৭৯ কোটি টাকা থেকে ৬৯০.৭১ কোটি টাকায় নেমে এসেছে।
তৃণমূল কংগ্রেস সম্পদও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ১৮২ কোটি টাকা থেকে ৪৫৮.১০ কোটি টাকা হয়েছে৷ সিপিএমের সম্পদ ৬৫৪.৭৯ কোটি থেকে বেড়ে ৭৩৫.৭৭ কোটি টাকা এবং সিপিআইয়ের সম্পদ ১৪.০৫ কোটি থেকে বেড়ে ১৫.৭২ কোটি টাকা হয়েছে। এনসিপির সম্পদ ৩০.৯৩ কোটি টাকা থেকে বেড়ে ৭৪.৫৩ কোটি টাকায় পৌঁছেছে। এলপিইপি-র সম্পদ ১.৭২ কোটি টাকা থেকে বেড়ে ১.৮২ কোটি টাকা হয়েছে৷
কংগ্রেস সর্বোচ্চ ৪১.৯৫ কোটি টাকা, সিপিএম ১২.২১ কোটি এবং বিজেপির ৫.১৭ কোটি টাকা খরচ হয়েছে বলে ঘোষণা করেছে। ২০২০-২১ অর্থবছরে জাতীয় দলগুলির দ্বারা নির্ধারিত মোট মূলধন বা সংরক্ষিত তহবিলটি ছিল ৭১৯৪.০৬৪ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরের জন্য ৮৭৬৬.৪৯৪ কোটি টাকা।












Click it and Unblock the Notifications