পশু দত্তক নিলে করে ছাড়, দেহরাদুন চিড়িয়াখানায় উপচে পড়ছে ভিড়
দেহরাদুন চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছে, কেউ চিড়িয়াখানায় পশু-পাখি দত্তক নিলে আয়করে বড় ছাড় পাবেন।
আয়করে লোভনীয় ছাড় পেতে চাইলে অন্যরকম সুযোগ রয়েছে আপনার কাছে। দেহরাদুন চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছে, কেউ চিড়িয়াখানায় পশু-পাখি দত্তক নিলে আয়করে বড় ছাড় পাবেন।[আরও পড়ুন: কেমন করে সঙ্গম করে ময়ূর, উত্তরের খোঁজে গুগল সার্চে উপচে পড়ল ভিড়]
সেই শুনে এখনও পর্যন্ত মোট ১১জন কর্তৃপক্ষের কথা মেনে চিড়িয়াখানায় পশু দত্তক নিয়েছেন। তবে যখন আয়কর রিটার্নের সময় এসেছে, তখন আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাঁদের কর ছাড়ের সুযোগ করে দিতে পারছে না। এদিকে পশু-পাখি দত্তক নেওয়া ব্যক্তিরা দরবার করে চলেছেন।[আরও পড়ুন:৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে এই বিড়াল]

জানা গিয়েছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে ডিরেক্টর পিকে পাত্র অনেক আগেই আয়কর দফতরকে চিঠি লিখে অনুরোধ করেছেন, কেউ যদি চিড়িয়াখানায় কোনও পশু-পাখি দত্তক নেয় তাহলে যেন আয়করে ছাড় দেওয়া হয়। তবে এখনও কোনও সাড়া পাওয়া যায়নি।
এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, তাঁরা চিঠি পাঠিয়ে দিয়েছেন। আয়কর দফতরের মঞ্জুরির চিঠি এই এল বলে। যারা বন্যপ্রাণ দত্তক নিয়েছেন, খাবারে খরচ বহন করছেন, তাঁরা আয়করে ৫০ শতাংশ ছাড় পাবেন।
দেহরাদুন চিড়িয়াখানা কর্তৃপক্ষের আরও দাবি, নৈনিতাল, কানপুর চিড়িয়াখানায় বহু মানুষ এভাবে পশু দত্তক নিয়ে ছাড় পেয়েছেন। সেখানেও কর্তৃপক্ষ আবেদন করায় আয়কর দফতর রাজি হয়েছে। এভাবে বহু মানুষ চিড়িয়াখানায় পশু দত্তক নিয়ে সাহায্য করতে এগিয়ে এলে নিরীহ বন্যপ্রাণকে বাঁচানো ও তাদের দেখভালের সুবিধা হবে। আর সেজন্যই বেশি করে মানুষকে এই কাজে এগিয়ে আসতে তদ্বির করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications