Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রীনগরে আদনান সামির কনসার্ট, টুইটারে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

শ্রীনগরে কনসার্ট করা নিয়ে আদনান সামি ও জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার টুইট যুদ্ধে সরগরম হয়ে উঠল ইন্টারনেট দুনিয়া

শ্রীনগরে কনসার্ট করা নিয়ে আদনান সামি ও জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার টুইট যুদ্ধে সরগরম হয়ে উঠল ইন্টারনেট দুনিয়া। শনিবার সন্ধেয শ্রীনগরে কনসার্ট করেন আদনান সামি। কিন্তু কনসার্টের ফাঁকা চেয়ারের ছবি দিয়ে টুইট করে তাঁকে কটাক্ষ করেন ওমর আবদুল্লা। জবাব দিতেও দেরি করেননি সামি। পাল্টা টুইট করে আদনান সামিও জানান, একটি মিউজিক কনসার্টকে ভয় পাওয়া উচিত নয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

শ্রীনগরে আদনান সামির কনসার্ট, টুইটারে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ঘটনার সূত্রপাত একটি ফাঁকা চেয়ারের টুইট ঘিরে। এই ছবিতে ওমর আবদুল্লা টুইট করে বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, আমি আশা করেছিলাম দর্শকাসন অন্তত ভর্তি হবে। একটি সন্ধের জন্য অন্তত মানুষ সঙ্গীতের মাধ্যমে একটু শান্তি পাবেন।

এই টুইট যে আদনান সামি খুব ভালভাবে নেননি তার প্রমাণ মিলল কিছুক্ষণ পরেই। পাল্টা টুইট করে আদনান সামি বলেন, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনার অন্তত মিউজিক কনসার্টে ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই। আপনার সূত্র আপনাকে মিথ্যে ছবি দেখিয়েছে', বলে ভিড়ে ঠাসা কনসার্টের একটি ছবি পোস্ট করেন আদনান সামি।

তবে এখানেই থেমে থাকেনি দুজনের বাকযুদ্ধ। আদনানকে খোঁচা দিয়ে ওমর আবদুল্লা পাল্টা লেখেন, তিনি একসময়ে আদনান সামির গান পছন্দ করতেন। পরে অবশ্য এই বিতর্কে জল ঢালেনন ওমরই । শ্রীনগরের শালিমার লনে বছর চারেক আগে মিউজিক কনসার্ট করেছিলেন সঙ্গীতশিল্পী জুবিন মেহতা। তারপর শনিবার আদনান সামির এই অনুষ্ঠান হল উপত্যকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+