জঙ্গিদের গুলিতে শহিদ ক্যাপ্টেন শুভমের পরিবারের পাশে যোগী, দিলেন ৫০ লাখ টাকা আর্থিক সাহায্য
শহিদ ক্যাপ্টেন শুভম গুপ্তার প্রয়াণে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে দেশের জন্যে কর্তব্যপালনের সময় শহিদ হন ক্যাপ্টেন শুভম। যস্র এই খবর আগরায় পৌঁছানোর পরেই কার্যত ভেঙে পড়েছে শহিদের পরিবারের সদস্যরা। তাঁদের পয়াশে দাঁড়ানোর বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যোগী আদিত্যনাথ। যেখানে তিনি লিখেছেন, কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে উত্তরপ্রদেশ সরকার।
শুধু তাই নয়, পরিবারকে ৫০ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, শহিদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি। পাশাপাশি সে রাজ্যের একটি রাস্তার নাম ক্যাপ্টেন শুভম গুপ্তার নামে রাখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত কয়েকদিন জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে নতুন করে সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। আর সেই গুলির লড়াইয়ের মধ্যে পড়ে যান ক্যাপ্টেন শুভম। কড়া ভাষায় জঙ্গিদের যোগ্য জবাব দেন। কিন্তু জঙ্গিদের ছোঁড়া গুলিতে চার জওয়ান শহিদ হন। আর সেই তালিকায় ছিলেন আগরার বাসিন্দা ক্যাপ্টেন শুভম গুপ্তা। ছোট বেলা থেকেই দেশের জন্যে কিছু করার স্বপ্ন দেখতেন শুভম। আর সেই স্বপ্নকে সত্যি করতে সেনায় যোগদান।
২০১৫ সালে ভারতীয় সেনায় যোগ দেন শুভম গুপ্তা। ২০১৮ সালে কমিশন পেয়েছিলেন। প্রথম পোস্টিং ছিল উধমপুর। ঘটনার খবরে পরিবারের পাশাপাশি গোটা এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া।












Click it and Unblock the Notifications