শালীনতার মাত্রা ছাড়ালেন আদিত্য নারায়ণ, আঙুল তুলে বিমানকর্মীকে হুমকি
রায়পুর বিমানবন্দরে ইন্ডিগো গ্রাউন্ড স্টাফের সঙ্গে অভব্য আচরণ করলেন গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ
রায়পুর বিমানবন্দরে ইন্ডিগো গ্রাউন্ড স্টাফের সঙ্গে অভব্য আচরণ করলেন গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ। এমনকী অশ্লীলভাষায় গালাগালিও করতে থাকেন তিনি। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন বলে দাবি ইন্ডিগো কর্তৃপক্ষের।

রায়পুর থেকে মুম্বই যাওয়ার সময়ে বিমানবন্দরে মাত্রাতিরিক্ত ব্যাগেজ হওয়ায় আদিত্য নারায়ণের কাছে অতিরিক্ত ১৩ হাজার টাকা চাওয়া হয় বলে জানা গিয়েছে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি। এরপরই ইন্ডিগো গ্রাউন্ড স্টাফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অশালীন ভাষায় ওই গ্রাউন্ড স্টাফের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁকে হুমকিও দেন আদিত্য।
আদিত্য এই ধরনের ভাষার প্রয়োগ করতে পারেন না বলে বারবার বলা সত্ত্বেও থামানো যায়নি তাঁকে। এরপরই ইন্ডিগোর পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, যে ক্ষমা না চাইলে তাঁকে বিমানে উঠতে দেওয়া হবে না। এরপর অবশ্য কিছুটা চাপে পড়েই তিনি ক্ষমা চেয়ে নেন বলে দাবি ইন্ডিগো কর্তৃপক্ষের। তবে যেহেতু বিমানে ওঠার আগেই এই ঘটনা ঘটেছে তাই তাঁকে নো-ফ্লাই লিস্টে ফেলা হবে না।












Click it and Unblock the Notifications