Aditya L1 Mission: বড় সাফল্য ভারতীয় মহাকাশ সংস্থার! সূর্যের ছবি তুলল আদিত্য L1
Aditya L1 Mission: আরও এক সাফল্য ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর। সূর্যের ছবি ক্যামেরা বন্দি করল ভারতের সূর্য মিশন Aditya L1-এ থাকা পেলোড স্যুট (SUIT)। এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে টুইট করেছে ইসরো। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই উচ্ছ্বাস মহাকাশ গবেষকদের।
শুধু তাই নয়, ভারতের ইতিহাসে আরও এক ইতিহাস বলেও ব্যাখ্যা গবেষণা সংস্থার। শুধু তাই নয়, ISRO তাদের অফিসিয়াল পোস্টে জানিয়েছে, স্যুট পেলোড অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের সম্পূর্ণ ইমেজ ক্যাপচার করতে সক্ষম হয়েছে।

Aditya L1 Mission: ১১ টি ফিল্টার ব্যবহার করা হয়েছে
ভারতীয় গবেষণা সংস্থা এক বার্তায় জানিয়েছে, SUIT বিভিন্ন বৈজ্ঞানিক ফিল্টার ব্যবহার করেছে এই ছবি তোলার জন্যে। আর এই ফিল্টারকে ব্যবহার করে সূর্যের ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার ক্যামেরাবন্দি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে স্যুট পেলোডটি ২০ নভেম্বর, ২০২৩ তারিখে চালু করা হয়। প্রাথমিক ভাবে প্রি-কমিশনিংয়ের পর টেলিস্কোপিক গত ৬ ডিসেম্বর, তার লাইট সায়েন্স ইমেজ প্রথম হয়। এই ছবিগুলি ১১ ভিন্ন ফিল্টার ব্যবহার করে তোলা হয়েছে।
চন্দ্রযান-২ এর সফল অভিযানের পর সূর্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো। আর সে টার্গেট নিয়ে গত মাসখানেক আগে Aditya L1 Mission লঞ্চ করে গবেষণা সংস্থা। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে লংরেঞ্জ পয়েন্ট 1 (L1) হ্যালো কক্ষপথে স্থাপন হওয়ার কথা রয়েছে ভারতীয় যানের। আর সেখান থেকেই সূর্যকে নিয়ে যাবতীয় পরীক্ষা চালাবে ভারতীয় গবেষকরা।
Aditya-L1 Mission:
— ISRO (@isro) December 8, 2023
The SUIT payload captures full-disk images of the Sun in near ultraviolet wavelengths
The images include the first-ever full-disk representations of the Sun in wavelengths ranging from 200 to 400 nm.
They provide pioneering insights into the intricate details… pic.twitter.com/YBAYJ3YkUy
অন্যদিকে লংরেঞ্জ পয়েন্ট 1 (L1) হ্যালো অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযানন (Aditya-L1) থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবে আদিত্য এল ১। গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে। আর এর মধ্যেই বড় সাফল্য। সূর্যের ছবি তুলে দিল Aditya L1।












Click it and Unblock the Notifications