Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aditya L1 Launch Live Updates: পাড়ি আদিত্য L1-এর

Aditya L1 Launch Live Updates: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, সূর্য অধ্যায়নের জন্য তার উচ্চাভিলাসী প্রথম মিশন চালু করতে প্রস্তুত। আদিত্য L1 মিশন শনিবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে তার গন্তব্যে যাত্রা শুরু করার কথা রয়েছে।

আদিত্য

Sep 02, 2023, 3:16 pm IST

নজর রাখছে ইসরো।

আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ। গোটা প্রক্রিয়াটির দিকে নজর রাখছে ইসরো।
Sep 02, 2023, 2:39 pm IST

সঠিক ভাবেই এগোচ্ছে আদিত্য এল

সঠিক ভাবেই এগিয়ে যাচ্ছে আদিত্য এল। ছবি পোস্ট করল ইসরো।
Sep 02, 2023, 2:14 pm IST

শুভেচ্ছা জানালেন অমিত শাহ

একের পর এক সফল অভিযান। ইসরোকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Sep 02, 2023, 12:16 pm IST

কোন সমস্যা নেই

ইসরোর তরফে জানানো হয়েছে, বিচ্ছেদের তৃতীয় পর্যায়ে কোনও সমস্যা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে
Sep 02, 2023, 11:55 am IST

শ্রীহরিকোটায় জিতেন্দ্র সিং

ইসরো-এর সৌর মিশন আদিত্য এল-১ উৎক্ষেপণের আগে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং
Sep 02, 2023, 11:53 am IST

সূর্যের পথে যাত্রা শুরু আদিত্যের

সূর্যের পথে যাত্রা শুরু আদিত্য L1-এর
Sep 02, 2023, 11:52 am IST

ইসরোকে শুভেচ্ছাবার্তা

ইসরোকে শুভেচ্ছাবার্তা দেবেন্দ্র ফড়নবিশের
Sep 02, 2023, 11:42 am IST

জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা করতে সাহায্য করবে

এই মিশনের ডেটা বায়ুমণ্ডলে সংঘটিত বিভিন্ন ঘটনা, জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা করতে সাহায্য করবে
Sep 02, 2023, 11:41 am IST

এই মিশন খুবই গুরুত্বপূর্ণ

ভারতের প্রথম সৌর মিশন সম্পর্কে কথা বলতে গিয়ে, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি. মাধবন নায়ার এএনআইকে বলেছেন, এই মিশন খুবই গুরুত্বপূর্ণ৷
Sep 02, 2023, 11:36 am IST

কেমন রয়েছে আবহাওয়া?

কাউন্টডাউন শুরু। আর কিছুক্ষণের মধ্যেই উৎক্ষেপণ। এখনও পর্যন্ত আবহাওয়া ঠিক রয়েছে।
Sep 02, 2023, 11:19 am IST

একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি

চূড়ান্ত প্রস্তুতি ইসরোতে। তৈরি পিএসএলভি। আর সেই ছবি তুলে ধরল এএনআই। দেখুন সেই ছবি-
Sep 02, 2023, 11:01 am IST

উৎক্ষেপণে আগে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী কী বলছেন

আর মাত্র কয়েক মিনিট! চলছে জোর প্রস্তুতি। আর তার আগে মিশনকে গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করলেন ইসরোর প্রাক্তন এই বিজ্ঞানী। আরও কি বলছেন তিনি?
Sep 02, 2023, 10:47 am IST

Aditya-L1 মিশন কি সূর্যে যাবে?

শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু Aditya-L1 সূর্যে কখনই যাবে না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। Aditya-L1 স্পেসক্রাফট পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে L1 অর্থাৎ Lagrange Point-1 এ যাবে। আর সেখান থেকেই সূর্যকে পর্যবেক্ষণ করবে।
Sep 02, 2023, 10:33 am IST

সাক্ষী থাকতে বহু মানুষ জড়ো হচ্ছেন

শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই মহাকাশযান। সাক্ষী থাকতে ভিড় ইসরোর বাইরে। বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উৎক্ষেপণের সাক্ষী থাকতে আসছেন।
Sep 02, 2023, 10:20 am IST

গুরুত্বপূর্ণ বলছে নাসা

নাসার এক বিজ্ঞানী ভারতের এই অভিযানকে খুবই গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলেই মনে করা হচ্ছে।
Sep 02, 2023, 10:07 am IST

পয়েন্ট ১-এ থাকবে Aditya-L1 মহাকাশযান

হ্যালো ওরবিটে পৃথিবী-সূর্যের মধ্যে পয়েন্ট ১-এ থাকবে Aditya-L1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযানন (Aditya-L1) থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবে আদিত্য এল ১।
Sep 02, 2023, 9:52 am IST

খুবই গুরুত্বপূর্ণ দিন

সফল হয়েছে ইসরোর Chandrayaan-3। চাঁদের মাটিতে নেমেছে বিক্রম। আর এরপরেই এই অভিযান। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। বলছেন বিজ্ঞানীরা।
Sep 02, 2023, 9:42 am IST

স্ট্যান্ডার্ড পিএসএলভি প্রায় ২৫ মিনিট সময় নেবে
Sep 02, 2023, 9:41 am IST

উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করবে

এটিকে পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করবে
Sep 02, 2023, 9:40 am IST

৬০ মিনিটের বেশি সময় নেবে

সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এটি উঠার পরে, পিএসএলভি-XL মহাকাশযানটিকে স্থাপন করতে ৬০ মিনিটের বেশি সময় নেবে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+