Aditya L-1 mission: টার্গেট ফিক্সড, ইসরোর দখলে আসবে সূর্যও! কী এই অভিযান

Aditya L-1 mission: শুধুই চাঁদেই নয়, মহাকাশে বিপ্লব ঘটাতে চায় ভারতের মহাকাশ সংস্থা ইসরো। আর তাই চন্দ্রায়ন-৩ এর সাফল্যের দিনেই টার্গেট ফিক্সড করে ফেললেন বিজ্ঞানীরা। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, Aditya L-1 মিশন (mission) ভারতীয় মহাকাশ সংস্থার আগামী মিশন।

আর সেই লক্ষ্যেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই মিশনের মূল লক্ষ্য হল সূর্য ( Isro Sun Mission)। অর্থাৎ সূর্যের ( Sun) জলবায়ু, সৌর শিখা, সৌর ঝড় সহ একাধিক বিষয় নিয়ে পরীক্ষা চালাবে ভারতের মহাকাশ সংস্থা ( Isro)।

Aditya L-1 mission: টার্গেট ফিক্সড

  • Aditya L-1 মিশন আসলে কি?

চাঁদের পর ইসরোর টার্গেটে সূর্য! ভারতের প্রথম মহাকাশ মিশন যা সূর্যকে অধ্যয়ন করবে। আগামী পাঁচ বছর ধরে চলছে নানারকম পরীক্ষা। ইসরোর একটি রিপোর্ট মোতাবেক, এই অভিযানে ব্যবহৃত মহাকাশযানে ৭ ধরনের বৈজ্ঞানিক পেলোড থাকবে। যার সাহায্যে নানা রকম ভাবে সূর্যকে ঘিরে বিভিন্ন পরীক্ষা চালানো হবে। আর এই অভিযান সফল হলে বিজ্ঞানের আরও একটি দিক খুলে যাবে।

  • Aditya L-1 কোথায় বসানো হবে

এই স্পেসক্র্যাফটকে পৃথিবী এবং সূর্যের মধ্যে (halo orbit) লো আর্থ অর্বিট ( (LEO)তে বসানো হবে। এই জায়গায় কোনও ধরনের সমস্যা হবে না। এমনকি পরীক্ষা চালানোর জন্যেও উপযুক্ত। এই জায়গা পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত।

ইসরোর কথা অনুযায়ী, এই জায়গা থেকে সূর্যকে বোঝা অনেক সহজ হবে শুধু তাই নয়, মহাকাশ আবহাওয়ার প্রভাব সম্পর্কে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা যাবে বলেও মনে করা হচ্ছে।

  • Aditya L-1 সংক্রান্ত জরুরি তথ্য

Aditya L-1 এ যে সাতটি পোলেডস ব্যবহার করা হবে, তাতে সূর্যের ফোটোস্পিফার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের সবচেয়ে বাইরের স্তরের উপর নজর রাখা যাবে। এর জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক, পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করা হবে। এছাড়াও এর মধ্যে থাকা চারটি পোলেডস সরাসরি চাঁদের উপর নজর রাখবে। বাকি তিনটি সূর্যের আশেপাশের অংশকে পরীক্ষা করবে।

এই অভিযান ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই অভিযান সফল হলে সূর্য নিয়ে অনেক অজানা গোটা বিশ্বের সামনে চলে আসবে। মহাকাশ বিজ্ঞানের নতুন দিক খুলে যাবে বলেও এদিন মন্তব্য করেছেন ইসরো প্রধান। এছাড়াও গগনায়ণের কথাও এদিন উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+