Adipurush: কোরানের ওপরে তথ্যচিত্র তৈরি করুন এবং দেখুন কী হয়! আদিপুরুষ মামলায় অবস্থান এলাহাবাদ হাইকোর্টের
আদিপুরুষ (Adipurush) চলচ্চিত্রের ওপরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি, আর সেখানেই চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে পরামর্শ এলাহাবাদ হাইকোর্টের। এদিন হাইকোর্ট বলেছে, চলচ্চিত্র নির্মাতারা ধর্মীয় গ্রন্থ নিয়ে সিনেমা না তৈরি করলেই ভাল। এমনটাই এখবর প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।
আদালতের তরফে এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রক, সেন্ট্রাল বোড অফ ফিল্ম সার্টিফিকেশনকে নিষেধাজ্ঞারা আবেদনের জবাব হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজেশ সিং চৌহান এবং বিচারপতি শ্রীপ্রকাশ সিংয়ের বেঞ্চ বলেছে, কোরান বা বাইবেল স্পর্শ করবেন না। স্পষ্ট করে কোনও ধর্মকে স্পর্শ করবেন না। ধর্মগুলো কি ভুল আলোকে দেখাবেন না।

চলচ্চিত্র নির্মাতারা শুধুমাত্র অর্থই করতে চান, এমনটাও মন্তব্য করেছেন বিচারপতি চৌহান। তিনি বলেছেন, কোরানের ওপরে ছোট ডকুমেন্টারি যদি ভুল ভাবে চিত্রিত করা হয়, তাহলেও তা ব্যাপকভাবে আলোড়ন তৈরি হবে। দেখতে পাবেন কী হয়। হাইকোর্ট বলেছে, সামাজিক সম্প্রীতি নষ্ট করার জন্য অনেক কিছু হচ্ছে। প্রযোজককে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
রামায়নের বেশ কয়েকটি চরিত্রের পুজো করা হয়, কীভাবে চলচ্চিত্রে চিত্রিত করা হয়েছে, তা আদালত বলেছে। আদিপুরুষ (Adipurush) ছবিটি ১৬ জুন মুক্তি পেয়েছে। এখনও পর্যন্ত কিছুই করা হয়নি। তাহলে তিন দিনে কী হবে, প্রশ্ন করেছে হাইকোর্ট। এক বিচারপতি বলেন, অনেকেই তাঁকে বলেছেন, ছবিটি দেখে তারা আঘাত পেয়েছেন।

বিচারপতি বলেন, ছবিতে এমন কিছু রয়েছে, যে কারণে অনেকে পুরো ছবিটি দেখতে পারেনি। হাইকোর্ট বলেছেন যাঁরা ভগবান রাম, লক্ষ্মণ, সীতা হনুমানজিকে বিশ্বাস করেন, তাঁরা এই ছবি দেখতে পারবেন না।
আদালতের তরফে সিবিএফসির সদস্যদের তিরস্কার করা হয়েছে। বলেছে আদিপুরুষ (Adipurush) এমন একটি চলচ্চিত্রকে নকল করেছে, যেখানে রামায়নকে এভাবে দেখানো হয়েছে। জনগণে অনুভূতিতে আঘাত করা হয়েছে। আদালত বলেছে, যদি আজ তারা চুপ থাকে, তাহলে কী হতে পারে তা তারা জানেন।












Click it and Unblock the Notifications