কাশ্মীর ইস্যুতে ফের মুখ ফস্কালেন অধীর চৌধুরী
কাশ্মীর নিয়ে ফের মুখ ফস্কালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। আগের দিন কাশ্মীর থেকে ৩৭০ বিলোপের প্রতিবাদে অধীর বলেছিলেন কাশ্মীর আমাদের দেশের অংশ নয়
কাশ্মীর নিয়ে ফের মুখ ফস্কালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। আগের দিন কাশ্মীর থেকে ৩৭০ বিলোপের প্রতিবাদে অধীর বলেছিলেন কাশ্মীর আমাদের দেশের অংশ নয়, তাই কাশ্মীর নিয়ে এতো ভাবনা চিন্তা করার দরকার নেই।

অধীরের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। কংগ্রেস রীতিমতো অস্বস্তি পড়েছে। তার দিন দুয়েকের মধ্যেই ফের কাশ্মীর নিয়ে মুখ ফস্কালেন অধীর।
[বন্যা থেকে শুরু করে কাশ্মীরের পরিস্থিতি, একনজরে দিনের সেরা ছবি]
বৃহস্পতিবার সংসদে অধীর চৌধুরী বলেছেন, কাশ্মীর যেন বন্দি-শিবিরে পরিণত হয়েছে। বাড়তি বাহিনী মোতায়েন করে, সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে কাশ্মীরিদের যেন বন্দি করে রাখা হয়েেছ।
অধীর বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন তিনি কাশ্মীর সমস্যার সমাধান করবেন তবে বুলেট দিয়ে নয়। কথা রাখতে গিয়ে কাশ্মীরকে বন্দি-শিবিরে পরিণত করেছেন মোদী। এমনই অভিযোগ করেছেন অধীর চৌধুরী।
মাঝ পর্যায়েই কাশ্মীরের অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়তি বাহিনী পাঠিয়ে প্রহরায় মুড়ে দিয়েছেন। দোকান, বাজার বন্ধ। রাস্তায় যান চলাচল পর্যন্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। উপত্যকার রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। এমনকী বাইরে থেকে কোনও রাজনৈতিক নেতাকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন অধীর।
প্রসঙ্গত উল্লেখ্য আজ শ্রীনগরে গুলাম নবি আজাদ পৌঁছলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। শ্রীনগর বিমান বন্দর থেকেই ফেরত পাঠিেয় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications