তাঁর কিংবা রাহুলের হাতে সুরক্ষিত দল! কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তন নিয়ে সনিয়াকে চিঠি অধীরের
দলের নেতৃত্ব নিয়ে অন্তবর্তী সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। চিঠিতে তিনি সনিয়া গান্ধীকে দলের সভাপতির পদে কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছেন। সঙ্গে তিনি আরও বলেছেন
দলের নেতৃত্ব নিয়ে অন্তবর্তী সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। চিঠিতে তিনি সনিয়া গান্ধীকে দলের সভাপতির পদে কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছেন। সঙ্গে তিনি আরও বলেছেন, দল তাঁর এবং রাহুল গান্ধীর হাতে সুরক্ষিত রয়েছে।

সনিয়াকে চিঠি অধীরের
দলের অন্তবর্তী সভাপতি সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে অধীর চৌধুরী উল্লেখ করেছেন, তাঁক নেতৃত্বের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে। তিনি(সনিয়া) যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কংগ্রেস জানে। তথাপি, তাঁর অনুরোধ, দলের নেতৃত্ব চালিয়ে যান।

সনিয়ার প্রতি বিশ্বাসের উল্লেখ
তাঁর কিংবা রাহুল গান্ধীর হাতে কংগ্রেস দল সুরক্ষিত বলে চিঠিতে উল্লেখ করেছেন অধীর। তিনি আরও উল্লেখ করেছেন তাঁর( সনিয়ার) নেতৃত্বের প্রতি পুরো আস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী হতে পারতেন আপনি
অধীর চৌধুরী উল্লেখ করেছেন, তিনি( সনিয়া) প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। কেননা গান্ধী পরিবার ক্ষমতার জন্য লালায়িত নয়। আর রাহুলজি ইস্তফা দেওয়ার পর আপনিই দায়িত্ব নিয়ে রাজি হয়েছিলেন।

দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ
চিঠিতে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছেন অধীর। সেখানে তিনি বলেছেন, আরএসএস-বিজেপির ফ্যাসিস্ত শাসনে দেশ যখন সংকটে তখন কিছু নেতা মোদীর সরকারের বিরুদ্ধে আপনার এবং রাহুলজির লড়াইকে দুর্বল করে দিতে চাইছে। প্রসঙ্গত দিন কয়েক আগে কংগ্রেসের ২৩ জন পদাধিকারী সনিয়া গান্ধীর কাছে চিঠি লিখে দাবি করেছিলেন কংগ্রেসের সাংগঠনিক স্তরে আমুল পরিবর্তন আনতে হবে। কংগ্রেস নেতাদের এই চিঠি দেওয়ার পিছনে উদ্দেশ্য দেখছেন অধীর।

সনিয়া গান্ধীর ইস্তফা নিয়ে জল্পনা
রবিবার রাজধানীতে রটে যায় সনিয়া গান্ধী কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন। তারপর জানা যায় সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়টি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।












Click it and Unblock the Notifications