Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ! আকাশ ভাঙবে না, পাশে দাঁড়ালেন অধীর
Mahua Moitra: লোকসভার স্পিকারের কাছে জমা পড়ল মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট। শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ার পর সময় চাইল কংগ্রেস ও তৃণমূল। লোকসভায় বিশেষ প্রশ্ন করার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে।
পেশায় ব্য়বসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নেওয়ার সেই অভিযোগ নিয়েই রিপোর্ট পেশ করেছে এথিক্স কমিটি। এদিন রিপোর্ট পেশ হওয়ার আগে থেকেই বিরোধী দলের নেতারা সরব হতে শুরু করেন। রিপোর্ট পেশ হওয়ার পর তাঁরা দাবি করেছেন, যাতে রিপোর্ট খতিয়ে দেখার জন্য তাঁদের সময় দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বহিষ্কার করার সুপারিশ করেছে।
কংগ্রেসের সাসপেন্ড হওয়া সাংসদ প্রণীত কুমার সহ মোট ৬ সদস্যই সেই সুপারিশকে সমর্থন করেছে। বাকিরা বিরোধী দলের, তাঁরা এই সুপারিশকে সমর্থন করেননি।
#WATCH | Ethics Committee report on TMC MP Mahua Moitra | As the Lok Sabha discusses the report, TMC MP Sudip Bandyopadhyay requests that Mahua Moitra be allowed to present her side before the House.
— ANI (@ANI) December 8, 2023
He says, "...What I propose - my party's spokesperson will be Mahua Moitra… pic.twitter.com/ZYiP2AElCr
এদিন লোকসভায় প্রবেশ করার আগে মহুয়া মৈত্র (Mahua Moitra) বলেন, 'মা দুর্গা এসে গিয়েছে। এবার ওরা বস্ত্রহরণ শুরু হবে।' তারপরই বলেন, 'এবার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।' এরপর প্রবল গণ্ডগোলের মধ্য়েই জমা পড়ে রিপোর্ট।
১০৪ পাতার রিপোর্ট জমা পড়েছে এদিন। সে কথা উল্লেখ করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) দাবি করেন, ৩-৪ দিন সময় লাগবে ওই এথিক্স কমিটির রিপোর্ট খতিয়ে দেখার জন্য। কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি বলেন, 'তিন-চার দিন সময় দিলে এমন কিছু আকাশ ভেঙে পড়বে না।'
অধীর চৌধুরী সময় দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্পিকার ওম বিড়লার কাছে। তিনি উল্লেখ করেছেন যে, ২ ঘণ্টার মধ্যে কোনও মানুষের পক্ষে ওই রিপোর্ট পড়ে ফেলা সম্ভব নয়।
উল্লেখ্য, মহুয়াকে (Mahua Moitra) সামনে বসিয়ে আলোচনা করেছিল এথিক্স কমিটি, তবে, সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। হেনস্থার অভিযোগ তুলে বেরিয়ে গিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications