অধীরের নিশানায় মোদী-শাহ! প্রধানমন্ত্রীর জন্য সারা দেশে হাহাকার, নীতি নিয়ে কটাক্ষ বহরমপুরের সাংসদের
অমিত শাহের (Amit Shah) কাশ্মীর (Kashmir) সফরে সাধারণ মানুষের মধ্যে কোনও উচ্ছ্বাস নেই। এমনটাই মন্তব্য বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। তিনি বলেন, অমিত শাহ যেখানেই যাচ্ছেন, সেখানেই ইন্টারনেট বন্ধ।
অমিত শাহের (Amit Shah) কাশ্মীর (Kashmir) সফরে সাধারণ মানুষের মধ্যে কোনও উচ্ছ্বাস নেই। এমনটাই মন্তব্য বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। তিনি বলেন, অমিত শাহ যেখানেই যাচ্ছেন, সেখানেই ইন্টারনেট বন্ধ। ৩৭০ ধারা বদল করে কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও অভিযোগ করেছেন অধীর। পাশাপাশি জ্বালানির (petrol and diesel) দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কড়া সমালোচনা করেছেন তিনি।

বিরোধীরা একজোট হলেই মোদীর হার নিশ্চিত
অধীর চৌধুরী বলেছেন, বিরোধীরা একজোট হলেই মোদীর হার নিশ্চিত। সেই কারণে বিরোধীরা যাতে জোট বাঁধতে না পারে, তার জন্য পুরোপুরি চেষ্টা করে যাচ্ছেন, বিরোধীদের মধ্যে ভাঙন ধরাচ্ছেন। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি মদত করছেন মোদীকে। কেননা বিরোধীদের একজোট করতে কংগ্রেসের ভূমিকা সব থেকে বড়। অধীর চৌধুরী বলেছেন, কংগ্রেস চায় বিরোধীরা সবাই একজোট হোক এবং মোদীকে ক্ষমতা থেকে সরাক। কংগ্রেস যদি কমজোরি হয়ে পড়ে তাহলে বিরোধী জোটও কমজোরি হয়ে পড়বে। আর বিরোধীরা যতই কমজোরি হয়ে পড়বে, মোদীজির ততই লাভ হবে।

মোদীর জন্য সারা দেশে হাহাকার
এদিন অধীর চৌধুরী আরও অভিযোগ করেন, মোদীর জন্য সারা দেশে হাহাকারের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। পৃথিবীতে যদি কোনও সরকার জ্বালানির থেকে সব থেকে বেশি আয় করে থাকে তবে তা মোদী সরকার, বলেছেন অধীর। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে সব থেকে বেশি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপরে। বাজারের ওপরে প্রভাব পড়ে। সেই কারণে বাজার আজ মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে চুষে খাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর থেকে সরকার তার অর্থ ভাণ্ডার ভরাট করছে। সেই কারণে শুধু কংগ্রেস নয়, এই সরকারের বিরুদ্ধে সবার পথে নামা জরুরি বলে মন্তব্য করেছেন বহরমপুরের সাংসদ।

কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় পদক্ষেপের সমালোচনা
এদিন অধীর চৌধুরী কেন্দ্রের কাশ্মীর নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৯-এ কেন্দ্রীয় সরকার কাশ্মীর নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। দুবছর পরেই অবস্থা আরও খারাপ হয়েছে এবং কাশ্মীর পরিস্থিতি ক্রমশ হাতে বাইরে চলে যাচ্ছে। সেই কারণে অমিত শাহ কাশ্মীরে গিয়েছেন কবলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। এব্যাপারে তিনি গত ১৪ দিনের বেশি সময় ধরে পুঞ্চ সেক্টরে জঙ্গিদের সঙ্গে সেনা যুদ্ধের কথা উল্লেখ করেন। গত ১৪ দিনে দুই জুনিয়র কমিশন্ড অফিসার সমেত ৯ জওয়ান শহিদ হলেও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী।

কাশ্মীরিরা সরছেন
অধীর চৌধুরী বলেছেন, স্থানীয় মানুষের সহায়তা পাচ্ছে বলেই, জঙ্গিরা সেখানে ১৪ দিন পরেই লড়াই চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাঁরা সরকারের পাশে ছিল, তাঁরা এখন সরে যাচ্ছে। এই পরিস্থিতির জন্য মোদী সরকারই দায়ী বলে অভিযোগ করেন তিনি। যেই সময় অমিত শাহ কাশ্মীরে গিয়েছেন, তার আগে দুসপ্তাহ ধরে সেখানে সাধারণ মানুষের ওপরে হামলা হয়েছে। তিনি বলেন, মোদী-অমিত শাহ কাশ্মীরিদের হৃদয় জয় করতে পারেননি, যা জরুরি ছিল।












Click it and Unblock the Notifications