মোদীকে ‘লেখাচুরি’ খোঁচায় কড়া জবাব, রাষ্ট্রপতির অন্তঃসারশূন্য ভাষণকে কটাক্ষ অধীরের
রাষ্ট্রপতির ভাষণ অন্তঃসারশূন্য। কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত এই ভাষণ। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে বিজেপি তথা মোদী সরকারের কঠোর সমালোচনা করলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
রাষ্ট্রপতির ভাষণ অন্তঃসারশূন্য। কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত এই ভাষণ। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে বিজেপি তথা মোদী সরকারের কঠোর সমালোচনা করলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ কেন্দ্রের সরকারের বিকৃতির চিত্রই স্পষ্ট করেছে। দেশের উন্নয়নের কংগ্রেসের অবদানকে বিকৃত করা হয়েছে।

অধীর বলেন, দেশের স্বাধীনতায় কংগ্রেসের ভূমিকা যেমন কেউ অস্বীকার করতে পারে না, তেমনই দেশের উন্নয়নেও কংগ্রেসের পদক্ষেপ চির ভাস্বর হয়ে আছে। আজও প্রতি ছত্রে ছত্রে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন অটুট। এমনকী মোদী সরকারের কাজের মধ্যেও লুকিয়ে রয়েছে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন। তা কেউ মুছে ফেলতে পারেনি, কেউ পারবেও না।
বিজেপিকে একহাত নিয়ে অধীর চৌধুরী বলেন, মোদী সরকার কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নিজেদের নামে চালাতে চাইছে। প্রধানমন্ত্রীর বাসস্থান যোজনা, জন-ঔষধি যোজনা, অটল পেনশন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন-সহ একাধিক প্রকল্প কংগ্রেসের জমানায় চালু ছিল।
অধীরের অভিযোগ 'লেখাচুরি' করেছেন নরেন্দ্র মোদি। মোদীজির আমলে যে ২৭টি প্রকল্প চলছে, তার ১৯টিই কংগ্রেসের আমলে ছিল। মোদী জমানায় কেবল কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হয়েছে। এইসব কংগ্রেসি আমলের প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে চালিয়ে যাচ্ছে মোদী সরকার।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিকে একহাত নিয়ে অধীর চৌধুরী বলেন, বিজেপির সাংসদরা সবাই নরেন্দ্র মোদীর উপর নির্ভর করে থাকেন। মোদীজির প্রশংসা করেই কাজ সারেন। যেন মোদী বাবা পার করেগা। এই মনোভাব বিজেপি সাংসদদের। এ প্রসঙ্গেই তিনি মনে করিয়ে দেন, কংগ্রেসের সঙ্গে সংখ্যা কম থাকতে পারে, কংগ্রেস কিন্তু লড়াইয়ের ময়দান থেকে সরে আসবে না।












Click it and Unblock the Notifications