মোদী সরকার কি চিনকে ভয় পায়! সন্ত্রাসের সঙ্গে আপোশ প্রসঙ্গে নিশানা অধীরের

চিনকে কি ভয় পাচ্ছে কেন্দ্র? সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দলের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

চিনকে কি ভয় পাচ্ছে কেন্দ্র? সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দলের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়ে দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের রক্ষা করেছে, আর পাকিস্তানকে রক্ষা করছে চিন। আর সেই চিনের ব্যাপারে নির্লিপ্ত ভারত। তবে ভারত চিনকে ভয় পাচ্ছে। প্রশ্নটা ফের উঠে পড়ছে।

চিন ও পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে আপোশ

চিন ও পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে আপোশ

কংগ্রেসের লোকসভা দলনেতা বলেন, চিন ও পাকিস্তান দু'টি প্রতিবেশী দেশই সন্ত্রাসের সঙ্গে আপোশ করে চলেছে। আর এই দুটি দেশ ভারতকে ঘিরে রয়েছে। আমরা ইতিহাস পরিবর্তন করতে পারি, কিন্তু ভূগোল পরিবর্তন করতে পারি না। তাই আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করতেই পারি।

পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ, চিনের বেলায় চুপ!

পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ, চিনের বেলায় চুপ!

আমরা পাকিস্তানের বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলে এসেছি। কিন্তু সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানকে যে বরাবর রক্ষা করে চিন, তাদের বিরুদ্ধে কিছু বলছি না, কোনও পদক্ষেপ নিচ্ছি না। এটা কেমন ব্যাপার। কেন্দ্রের ভূমিকা তাই প্রশ্নের মুখে পড়তে বাধ্য।

আমরা হাত গুটিয়ে বসে আছি কেন, প্রশ্ন অধীরের

আমরা হাত গুটিয়ে বসে আছি কেন, প্রশ্ন অধীরের

তিনি বলেন, চিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে জাহাজ প্রেরণ শুরু করেছে। ভারত মহাসাগর দিয়ে আমাদের সীমায় ঢুকে পড়ছে। আর আমরা হাত গুটিয়ে বসে আছি কেন। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন কংগ্রেস সাংসদ তথা দলনেতা অধীর চৌধুরী।

চিনকে কেন কড়া জবাব দিচ্ছি না, প্রশ্ন অধীরের

চিনকে কেন কড়া জবাব দিচ্ছি না, প্রশ্ন অধীরের

অধীর আরও বলেন, "যদি আমরা পাকিস্তানের প্রতি আমাদের প্রতিক্রিয়াতে এতটাই শক্তিশালী হই, তবে কেন আমরা চিনকে কড়া জবাব দিচ্ছি না। কেন চিনের ব্যাপারে আমরা দুর্বলতা দেখাচ্ছি। আমরা কি চিনকে ভয় পাই? তা খোলাখুলি জানাক কেন্দ্রীয় সরকার। কংগ্রেস এদিন অরুণাচল প্রদেশ, আন্দামান এবং নিকোবরে চিনা অনুপ্রবেশ বন্ধ করতে নোটিশ দিয়েছে কেন্দ্রকে।

চিনা অনুপ্রবেশ নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশান নোটিশ

চিনা অনুপ্রবেশ নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশান নোটিশ

কংগ্রেসের চিফ হুইপ কোডিকুন্নিল সুরেশ 'আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চিনের অনুপ্রবেশের' বিষয়টি নিয়ে লোকসভায় অ্যাডজরমেন্ট মোশান নোটিশ দেন। এরপরই কংগ্রেস লোকসভা দলনেতা অধীর চৌধুরী 'অরুণাচল প্রদেশে চিনা দখল' ইস্যুতে অ্যাডজর্নমেন্ট মোশান নোটিশ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+