রাজ্যপালকে বিজেপির রাজ্য সভাপতি করার প্রস্তাব অধীরের, কাশ্মীর নিয়ে চড়ালেন সুর
যেভাবে বিজেপির সুরে কথা বলছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল, তাতে তিনি বিজেপির প্রধানের পদ ভালোই সামলাতে পারবেন বলে মনে করেন অধীর চৌধুরী।
কাশ্মীর নিয়ে অধীর চৌধুরী এবার কড়া নিন্দা করলেন কাশ্মীরের রাজ্যপালের। অধীর বলেন, কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক কাশ্মীর নিয়ে যে সমস্ত মন্তব্য করছেন, তাঁকে অবিলম্বে বিজেপির রাজ্য সভাপতি করা উচিত। যেভাবে বিজেপির সুরে কথা বলছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল, তাতে তিনি বিজেপির প্রধানের পদ ভালোই সামলাতে পারবেন।

রাজ্যপালের ভূমিকার সমালোচনা
কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী এদিন রাজ্যপালের ভূমিকার সমালোচনা করে বলেন, কাশ্মীরের রাজ্যপাল যে ভাষায় কথা বলেন, সেটি আদতে বিজেপির ভাষা। একজন সাংবিধানিক প্রধানের যে ভাষায় কথা বলা উচিত তা তিনি করছেন না, দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন।

দলের রাজ্য প্রধানের পদ দিক বিজেপি
তাই তাঁকে রাজ্যের সাংবিধানিক পদ থেকে সরিয়ে দলের রাজ্য প্রধানের পদ দিতে পারে বিজেপি। একই সুরে তিনি কটাক্ষ করেছেন কাশ্মীরের রাজ্যপাল ও বিজেপিকে। কাশ্মীর নিয়ে রাজ্যপালের মন্তব্য যে শ্রুতিকটূ এবং অনৈতিক তার ব্যাখ্যাও দিয়েছেন কংগ্রেস দলনেতা।

প্রাণ যায় যাক, এ কেমন ভাষা
রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, কাশ্মীরে শান্তি ফেরাতে ১৪৪ ধারা জারি জরুরি। তাতে যদি দু-চারজনের প্রাণ যায়, তাও মেনে নেওয়া যাবে। কেননা কাশ্মীরর সার্বিক শান্তিস্থাপন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। রাজ্যপালের এই কথারই নিন্দা করেন অধীর চৌধুরী।

বিজেপির সুরে কথা বলা বন্ধ করুন
তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে বিজেপির সুরে কথা বলা বন্ধ করুন। তা না হলে রাজ্যপালের পদ ছাড়ুন। বিজেপিকে একবহাত নিয়ে তিনি বলেন, বিজেপির উচিত অবিলম্বে তাঁকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে রাজ্যপালের পদ থেকে অব্যাহতি দেওয়া।












Click it and Unblock the Notifications