মোদী সরকারকে ‘জোকার অফ দ্য ইয়ার’ তকমা অধীরের, রাহুলকে কটাক্ষের পাল্টা

মোদী সরকারকে ‘জোকার অফ দ্য ইয়ার’ আখ্যা দিলেন লোকসভার কংগ্রেস দেলনেতা অধীর চৌধুরী। তিনি বললেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার হল এ বছরের সেরা জোকার।

মোদী সরকারকে 'জোকার অফ দ্য ইয়ার' আখ্যা দিলেন লোকসভার কংগ্রেস দেলনেতা অধীর চৌধুরী। তিনি বললেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার হল এ বছরের সেরা 'জোকার'। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে 'লায়ার অফ দ্য ইয়ার' বলে কটাক্ষ করেছিলেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তার প্রেক্ষিতেই বিজেপি সরকারকে পাল্টা দেন অধীর চৌধুরী।

মোদী সরকারকে ‘জোকার অফ দ্য ইয়ার’ তকমা দিলেন অধীর

রাহুল গান্ধী বলেছিলেন আরএসএসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে মিথ্যা বলছেন। তার পরিপ্রক্ষিতেই কেন্দ্রীয়মন্ত্রী বলেন রাহুল গান্ধী এ বছরের সেরা মিথ্যাবাদী। আবার তার পাল্টা দিয়ে অধীর চৌধুরী এনডিএ সরকারকে সেরা জোকারের তকমা দিয়ে দিলেন।

অধীর বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় দুরবস্থা চলছে। এর জন্য দায়ী বিজেপি সরকার। এনডিএ সরকার খুব তাড়াতাড়ি এনপিএ সরকার হয়ে যাবে। তিনি বলেন, রাহুল গান্ধী এতটাই সত্য অভিযোগ করেছেন যে বিজেপিকে কোমর বেঁধে নামতে হয়েছে তার কাউন্টার করতে। রাহুলকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েনি বিজেপি।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, রাহুল ২০১৯-এর সেরা মিথ্যাবাদী। ওর জন্য প্রথম অপদস্থ হয় পরিবার, তারপর অপদস্থ হয় পার্টি। রাহুল সব কিছুতেই কর দেখতে পান। আসলে কংগ্রেসের সংস্কৃতিই হল কর বা ট্যাক্স। জয়ন্তী ট্যাক্স, কয়লা ট্যাক্স, টুজি ট্যাক্স, জিজাজি ট্যাক্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+