নরেন দত্তের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা! ‘গঙ্গা আর গন্দি নালা’ মন্তব্যে পাল্টা অধীরের

বিজেপির সাংসদরা নরেন্দ্র মোদীকে নিয়ে উচ্চ ধারণা পোষণ করতেই পারেন, তা বলে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তুলনা কখনও মানব না।

বিজেপির সাংসদরা নরেন্দ্র মোদীকে নিয়ে উচ্চ ধারণা পোষণ করতেই পারেন, তা বলে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে তুলনা কখনও মানব না। লোকসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে বিজেপি সাংসদদের মনোভাবের কঠোর সমালোচনা করে তিনি গঙ্গার সঙ্গে গন্দি নালার তুলনা টেনে নরেন্দ্র দামোদরদাস মোদী ও নরেন্দ্রনাথ দত্তে ফারাক বুঝিয়ে দেন।

নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র মোদী, নৈব নৈব চ

নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র মোদী, নৈব নৈব চ

তিনি বলেন, বিজেপি সাসংদরা নরেন্দ্র দামোদর দাস মোদীকে নরেন্দ্র দত্তের সঙ্গে একই আসনে বসাচ্ছেন। তা কখনই মানা সম্ভব নয়। কারণ মঙ্ক আর মনস্টারের কখনও তুলনা চলে না। তেমনই তুলনা চলে না নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে নরেন্দ্র দামোদর দাস মোদীর। নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র দামোদরদাস মোদী কখনও এক হতে পারেন না।

কোথায় গঙ্গা আর কোথায় গন্দি নালা

কোথায় গঙ্গা আর কোথায় গন্দি নালা

এ প্রসঙ্গে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা প্রসঙ্গ ওঠে লোকসভায়। কংগ্রেসি প্রধানমন্ত্রী প্রসঙ্গে এই উচ্চধারণার কথা উঠতেই অধীর বলে ওঠেন, কোথায় গঙ্গা আর কোথায় গন্দি নালা। এরপরই লোকসভা কক্ষে শোরগোল শুরু হয়ে যায়। নরেন্দ্র মোদীকে তিনি গন্ধ নালার সঙ্গে তুলনা করেছেন বলে শোরগোল পড়ে যায়।

অধীর চৌধুরীর নিশর্ত ক্ষমা প্রার্থনা

এরপরই অধীর চৌধুরী নিশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমার কথায় প্রধানমন্ত্রী যদি দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী। আমি নালি বলতে চাইনি, আমি চ্যানেল বলতে চেয়েছি। আমার হিন্দি ভালো নয়, সেই কারণেই নালি কথা উচ্চারিত হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। আমার কোনও উদ্দেশ্য ছিল না প্রধানমন্ত্রীকে আঘাত করার।

নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র মোদীর পার্থক্য বোঝাতেই

অধীর বলেন, আমি শুধু নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র মোদীর পার্থক্য বোঝাতেই এই উদাহারণ তুলে ধরতে চেয়েছিলাম। বিজেপি সাংসদরা, বিজেপির নেতারা তাঁদের নেতাকে উচ্চাসনে বসাতেই পারেন, তা বলে নরেন্দ্র দত্তের পাশে বসিয়ে অপমান করবেন না। এই ঘটনা প্রসঙ্গেই তিনি বলেন, আসলে এসব ‘মোদী বাবা পার করেগা'- এই ভাবনা থেকেই এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+